বশেমুরবিপ্রবি প্রতিনিধি: আগামীকাল শনিবার (২০ মে) থেকে অনুষ্ঠিত হতে যাওয়া গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২২-২৩ এর সকল প্রস্তুতি সম্পন্ন করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মো. মাহবুবুল আলম কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়। এতে অনুষ্ঠিতব্য পরীক্ষার সকল প্রস্তুতির কথা উল্লেখ করে ইউনিট ভিত্তিক পরীক্ষার্থীদের সংখ্যা জানানো হয়।
ভর্তি পরীক্ষার প্রস্তুতির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ কামরুজ্জামান জানান, ২০২২-২০২৩ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য আমাদের সকল প্রস্তুতি ইতিমধ্যে কাজ সম্পন্ন হয়েছে। পরীক্ষার্থীদের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের জন্য মেডিকেল টিম কাজ করবে এবং জরুরি এ্যাম্বুলেন্স সেবা ও ফার্স্ট এইড সেবা প্রদান করা হবে। এছাড়া বিভিন্ন সেচ্ছাসেবি সংগঠন ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের সহযোগিতা প্রদান করবে।
তিনি আরও জানান, পরীক্ষার দিন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ভ্যান, মোটর সাইকেলসহ সকল প্রকার যানবহন চলাচল নিষিদ্ধ থাকবে। বেলা ১১ টা থেকে ১ টা পর্যন্ত শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বহিরাগত কেউ মোটর সাইকেল ব্যবহার করতে পারবেন না। মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করা যাবেনা। কোন প্রকার অস্থায়ী ভাসমান দোকান বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে স্থাপন করা যাবে না।
উল্লেখ্য, অত্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রে শনিবার (২০ মে) অনুষ্ঠিত হতে যাওয়া বি-ইউনিটভুক্ত মানবিক শাখার পরীক্ষায় মোট ২,১৩৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এছাড়া আগামী ২৭ মে অনুষ্ঠিত সি-ইউনিটভুক্ত বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষায় ৩৫৯ জন এবং আগামী ৩ জুন এ-ইউনিটভুক্ত বিজ্ঞান শাখার ১,৬০৯ জন পরীক্ষার্থী অত্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশগ্রহণ করবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজধানীর মাতুয়াইলের একটি গ্যারেজে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যাতায়াতে ব্যবহৃত ‘নোঙর’ বাসসহ দুটি বাস পুড়ে গেছে। রোববার (১৮ অক্টোবর) বেলা পৌনে ১ ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
সব মন্তব্য
No Comments