আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ ১৫ মাসের বেশী সময় ধরে চলা ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির ১৫ দিন পরও ধ্বংসস্তূপ থেকে আরও ১৮ মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা আনাদোলু এ খবর জানিয়েছেন।
বার্তাসংস্থাটি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এক প্রতিবেদনে জানান, ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মীরা গাজার ধ্বংস্তুপের নীচে থেকে আবো ১৮ জনের মরদেহ উদ্ধার করেছে। এনিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা উপত্যকায় ইসরাইলের হামলায় ৪৭ হাজার ৫১৮ জন ফিলিস্তিন নিহত হয়েছে।
মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেন, গত ২৪ ঘন্টার মধ্যে আরও ২০ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তুপের নীচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
গাজার সরকারি মিডিয়া অফিস গত রবিবার বলেছে, ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬১ হাজার ৭০৯ জন নিহত হয়েছে, যার মধ্যে ১৪ হাজার ২২২ জন ধ্বংসস্তুপের নীচে এখনও নিখোঁজ রয়েছেন।
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান অঞ্চলে নজরদারি চালানোর সময় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই ক্রু নিহত হয়েছেন। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল ত ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় উত্তরাঞ্চলে দুর্গাপূজার একটি প্যান্ডেলে পদদলিত হয়ে ১৭ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন নারী, ৩ জন পুরুষ এবং একজন শিশু রয়েছে। সংবাদমাধ ...
আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে এক মাস আগে ফ্রান্সে শুরু হওয়া ছাত্র আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। আন্দোলনে সংশ্লিষ্টতার অভিযোগে গত এক মাসে শুধু রাজধানী প্যারিস অঞ্চল থেকেই রেকর্ড ১ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিকেল ৩টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।আন্তর্জাতিক সং ...
সব মন্তব্য
No Comments