ডেস্ক রিপোর্ট: জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস আজ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন করেছে। এ উপলক্ষ্যে দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে দিবসটি উদ্দেশ্য করে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী প্রদত্ত বানী পাঠ করা হয়। অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক জাপানি প্রতিষ্ঠানের প্রতিনিধি, কর্মী প্রেরণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং দূতাবাসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ অনুষ্ঠানে অংশগ্রহণ করায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। রাষ্ট্রদূত বলেন মুজিব বর্ষের উদ্দেশ্য এবং নিরাপদ অভিবাসন, অভিবাসী কর্মীদের মর্যাদা ও অধিকার অক্ষুন্ন রাখা এবং তাঁদের জীবনমান উন্নয়নের লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে অভিবাসী দিবসের এ বছরের প্রতিপাদ্য “শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা; অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা” অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও সময়োপযোগী হয়েছে। তিনি বলেন সরকারের সঠিক পদক্ষেপ ও ব্যবস্থাপনায় দেশের জনসংখ্যা আজ জনসম্পদে রূপ নিয়েছে এবং বিশ্বের ১৭৩ টি দেশে ১ কোটির বেশি বাংলাদেশি সুনামের সাথে কাজ করছে। রাষ্ট্রদূত অর্থনীতির চালিকাশক্তি রেমিটেন্স যোদ্ধাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি জাপান প্রবাসী বাংলাদেশিসহ সকল অভিবাসীকে দেশের উন্নয়নে ও সুনাম বৃদ্ধিতে আরো বেশি দেশপ্রেম, নিষ্ঠা ও সততার সাথে কাজ করার আহ্বান জানান।
দিবসটির তাৎপর্য ও গুরত্ব তুলে ধরে এবং জাপানে জনশক্তি নিয়োগের সুযোগ নিয়ে আগত অতিথিদের উদ্দেশ্যে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন দূতাবাসের কাউন্সেলর শেখ ফরিদ। পরবর্তী অংশে, উপস্থিত অতিথি ও দুই দেশের কর্মী প্রেরণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি সাথে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচকগণ জাপানে কর্মী নিয়োগে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রদূত তাঁদেরকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
স্টাফ রিপোর্টার: জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো দুই বাংলাদেশি নাগরিককে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার আদালত। বুধবার, ৮ জুলাই ২০২৬ হযরত শাহজালাল আন্তর্জাতিক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: লিবিয়ার মাফিয়া চক্রের দাবিকৃত মুক্তিপণের টাকা দিয়েও দেশে ফিরতে পারছেন না বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের আবু বক্তিয়ারের ছেলে আসাদুল বক্তিয়ার।মা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশসহ সাতটি দেশের নাগরিকদের জন্য নতুন ‘প্যাকেজ ভিসা’ সেবা চালু করেছে সৌদি আরব। নতুন এই সমন্বিত ব্যবস্থায় ভ্রমণ, হোটেল ও ইলেকট্রনিক পর্যটক ভিসার সব কাজ একটি বুকিংয়ের মাধ্যমেই সম্ ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় ডোরড্যাশের খাবার সরবরাহ করতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি প্রবাসী মো. মাহফুজুল হক। তার বয়স হয়েছিল ৪৩ বছর। তিন ...
সব মন্তব্য
No Comments