ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ দূতাবাস, আবুধাবিতে যথাযোগ্য মর্যাদায় ভাবগম্ভীর পরিবেশে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। বাংলাদেশ দূতাবাস ভবনে আয়োজিত আলোচনা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তাসহ বাংলাদেশি কমিউনিটি-এর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্বাগতিক দেশের কোভিড-১৯ স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় এবং সামাজিক দূরত্ব বজায় রাখার বাধ্যবাধকতায় সীমিত পরিসরে আলোচনা সভার আয়োজন করা হয়।
পবিত্র কোরআন হতে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরবর্তিতে, মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল শহিদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। নিরবতা শেষে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রদত্ত মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের কর্মকর্তাগণ। মান্যবর রাষ্ট্রদূত মহোদয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর বক্তব্য শুরু করেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশকে মেধা শূন্য করতে আমাদের মহান মুক্তিযুদ্ধের শেষ দিনগুলোতে পাকিস্তানী হানাদার বাহিনী এবং তাদের এ দেশি দোসররা বুদ্ধিজীবীদের হত্যা করে। তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলেই বুদ্ধিজীবী হত্যাকারীদের বিচারের আওতায় আনা হয়েছে। এসব রায় বাস্তবায়নের মাধ্যমেই শহিদদের আত্মার প্রতি প্রকৃত সমবেদনা জানানো সম্ভব হবে। মান্যবর রাষ্ট্রদূত মহোদয় সকল প্রবাসী বাংলাদেশীদের নিজ নিজ অবস্থানে মাতৃভূমির উন্নয়নে তথা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান।
শেষে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধের সকল শহিদ এবং ১৫ই আগস্ট ১৯৭৫ এর শহিদদের আত্মার মাগফিরাত ও শান্তি এবং দেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে মান্যবর রাষ্ট্রদূত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
বিশষ প্রতিনিধি, নয়াদিল্লী: ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগর এলাকার একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন মারা গেছেন। নিহতদের অনেকেই বিদেশি নাগরিক। এই ঘটনায় অন্তত ৫ বাংলাদেশি আহত হয়েছেন। তাদে ...
স্টাফ রিপোর্টার: লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক আরও ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সোমবার ১ জুন ভোর ৫টা ১০ মিনিটে বুরাক এয়ারের ইউজেড-০২২২ ফ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: ২৬৮০ জনের নাগরিকত্ব খতিয়ে দেখতে বাংলাদেশকে চিঠি দিয়েছে ভারত। এর মধ্যে কিছু তালিকা পাঁচ বছর ধরে ঝুলে আছে। বাংলাদেশকে দ্রুত মতামত জানাতে বলা হয়েছে। দ্বিপাক্ষিক বোঝাপড়া অনুযায়ী, বাংলাদ ...
স্টাফ রিপোর্টার: ইরাকের বাগদাদে মিসাইল হামলায় নিহত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ শ্রাবনের মরদেহ সরকারি ব্যবস্থাপনায় দেশে আনা হয়েছে। শুক্রবার ২৯ মে ভোর ৫টা ১৫ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ...
সব মন্তব্য
No Comments