বোরহান উদ্দিন, জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪৪ ব্যাচের শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী উৎসব (র্যাগ) উদযাপনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মাহবুবুর রহমান (লেনিন) আহ্বায়ক ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আবু ওয়ালিদ কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
গত শুক্রবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জাকসু ভবনে ব্যাচের শিক্ষার্থীদের নির্বাচনের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।
আহ্বায়ক মাহবুবুর রহমান (লেনিন) বলেন, আমরা প্রশাসনের সাথে বসে আলোচনার মাধ্যমে নিয়মের ভিতর দিয়ে শিক্ষা সমাপনী উৎসবের আয়োজন করব। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে যেন বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি অক্ষুণ্ণ থাকে সেই বিষয়ে সর্বোচ্চ সতর্ক থেকে একটি সুন্দর অনুষ্ঠান উপহার দিতে পারবো বলে আশা রাখি।'
শিক্ষা সমাপনী উৎসব কবে অনুষ্ঠিত হবে জানতে চাইলে তিনি বলেন, জাতীয় নির্বাচনের পরে আমাদের শিক্ষা সমাপনীর কথা চিন্তা করতেছি। তাই আমরা চেষ্টা করবো ডিসেম্বরের মাঝেই আমাদের সমস্ত আয়োজন সম্পন্ন করতে। বিশেষ করে রাজা রাণী নির্বাচন।
কোষাধ্যক্ষ আবু ওয়ালিদ বলেন, "৪৪ ব্যাচের একজন প্রতিনিধি হিসেবে শিক্ষা সমাপনী উৎসবে কাজ করতে পারা আমার জন্য অত্যন্ত আনন্দের।আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শিক্ষা সমাপনী উৎসবের মূল আয়োজনের দিকে এগিয়ে যাবো। সাংস্কৃতিক রাজধানী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য যাতে আমরা ধরে রাখতে পারি সে বিষয়টি আমাদের লক্ষ্য থাকবে।
উল্লেখ্য, প্রতি বছরই জমকালো আয়োজনের মধ্য দিয়ে জাবিতে শিক্ষা সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়৷ সম্মিলিত উদ্যোগে এই শিক্ষা সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে। এজন্য একটি মূল কমিটি গঠিত হয়। মূল কমিটি থেকে কিছু ধাপ পর্যালোচনা করে উপকমিটি গঠিত হয়। ক্রমে দুইজন করে সদস্য নিয়ে হল কমিটি, স্পন্সর কমিটি গঠন করা হয়। এছাড়া এই উদযাপনের মূল আকর্ষণ হল সাংস্কৃতিক অনুষ্ঠান। জাবির মুক্তমঞ্চে কনভেনর ব্যাচের শিক্ষার্থীরা নিজস্ব পরিকল্পনা ও পরিবেশনায় এই সাংস্কৃতিক পর্বের আয়োজন করেন। এ জন্য একটি সাংস্কৃতিক কমিটিও গঠিত হয়। নাচ, গান, আবৃত্তি, র্যাম্প, অ্যাক্রোবেটিকসহ বিভিন্ন আয়োজনে সাংস্কৃতিক পর্ব সাজানো হয়। রাজা-রানী নির্বাচন, কনসার্ট ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে বিদায়ী শিক্ষার্থী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের আকর্ষণ থাকে এই সমাপনী অনুষ্ঠানের প্রতি।
স্টাফ রিপোর্টার: প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে কারিকুলাম, শিক্ষক, মনিটরিং, অবকাঠামো ও প্রযুক্তি - এই পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে জানি ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজধানীর মাতুয়াইলের একটি গ্যারেজে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যাতায়াতে ব্যবহৃত ‘নোঙর’ বাসসহ দুটি বাস পুড়ে গেছে। রোববার (১৮ অক্টোবর) বেলা পৌনে ১ ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
সব মন্তব্য
No Comments