আন্তর্জাতিক ডেস্ক: সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে টানা প্রায় ৬ ঘন্টার বৃষ্টিতে কলকাতা মহানগরী ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রাত ১১টার দিকে শুরু হয়ে বৃষ্টি বোর ৫টার দিকে থেমেছে। এতে শহরের বিভিন্ন নিন্মাঞ্চল পানিতে তলিয়ে যায় এবং হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও একই চিত্র দেকা যায়। ভারতের গণমাধ্যমগুলো এতথ্য জানিয়েছেন।
ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কয়েক ঘন্টার ১৫০ থেকে ৩০০ মিরিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অতিবৃষ্টিতে কলকাতার বেশ কিছু এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানি জমে গেছে। এতে রেলপথ, মেট্টো ও সড়কপথে চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বিমানবন্দরেও ফ্লাইট বাতিল করা হয়েছে।
কর্মমুখী মানুষ বিপাকে পড়েছে। অনেকেই বাড়ি থেকবে বের হতে না পারায় অফিসে যেতে পারেনি।
দুর্ঘটনায় এ পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে, বেশিরভাগই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। ঝুঁকি এড়াতে প্রশাসন নাগরিকদের সতর্ক থাকার আহবান জানিয়েছেন।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী এক-দুই দিন দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় উত্তরাঞ্চলে দুর্গাপূজার একটি প্যান্ডেলে পদদলিত হয়ে ১৭ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন নারী, ৩ জন পুরুষ এবং একজন শিশু রয়েছে। সংবাদমাধ ...
আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে এক মাস আগে ফ্রান্সে শুরু হওয়া ছাত্র আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। আন্দোলনে সংশ্লিষ্টতার অভিযোগে গত এক মাসে শুধু রাজধানী প্যারিস অঞ্চল থেকেই রেকর্ড ১ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিকেল ৩টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।আন্তর্জাতিক সং ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে একটি বেসরকারি বিদ্যালয়ের ছাদ ধসে অন্তত ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্রেণিকক্ষে পাঠদান চলার সময় এ মর্ ...
সব মন্তব্য
No Comments