স্টাফ রিপোর্টার : স্বাধীনতার মহান স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার ৭৬তম শুভ জন্মদিনে শিক্ষার্থীদের নিয়ে
কেক কেটে এবং নানান ধরনের ঔষধি ও ফলজ গাছ রোপণের মাধ্যমে প্রাণঢালা শুভেচ্ছা ও গভীর ভালোবাসা জ্ঞাপন
এবং একইসঙ্গে এই দেশ ও বিশ্ববরেণ্য রাষ্ট্রনেতার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ রাজনৈতিক জীবনের সাফল্য কামনা করে।
বুধবার সকালে হাজারো শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে এদিনটিকে স্বরনীয় করে রাখা হয়। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য ও সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত প্রিন্সিপাল মাহবুবুর রহমান মোল্লার নেতৃত্বে প্রতিষ্ঠান প্রাঙ্গণে বৃক্ষ রোপণের মাধ্যমে এই কর্মসূচি পালন করা হয়। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিনকে স্মরণীয় করে রাখতেই এই সবুজায়ণ কর্মসূচি পালন করা হচ্ছে। তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় উজ্জ্বল অবদান, চ্যালেঞ্জিং প্রকল্প পদ্মা বহুমুখী সড়ক সেতুর বাস্তবায়ন,অতিমারি কোভিড-১৯ এর দুর্জোগ মোকাবেলায় স্মরণীয় সাফল্যে ও দেশের শিক্ষাব্যবস্হায় সময়োপযোগী পরিবর্তন সূচিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ গভীর কৃতজ্ঞতা ও অকৃত্রিম ভালোবাসা প্রকাশ করে।
এদিন শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের সড়কের দুই পাশে নিম গাছ,আমরা,কাঠাল,জাম,কাঠবাদাম আমলকী, মেথি,স্বর্ণলতা,শতমূলী,থানকুনি, ধুতরা, লজ্জাবতী, জবারিফি,
রিফিউজি লতা অর্জুন, বাসকবি,বিলম্ব,গোলাপ,রজনীগন্ধসহ ৩৫ ধরনের ঔষধি গাছ রোপণ করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্ ...
সব মন্তব্য
No Comments