ডেস্ক রিপোর্ট: তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে রোববার দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে। কোন প্রার্থীই ৫০ শতাংশ ভোট না পাওয়ায় প্রথমবারের মতো দ্বিতীয় দফায় এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।খবর বাসস
স্থানীয় সময় সকাল ৮ টায় এ ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫ টা পর্যন্ত।
গত ১৪ মে অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে প্রেসিডেন্ট রিসেপ তায়িফ এরদোয়ান পেয়েছিলেন ৪৯ দশমিক ৪ শতাংশ ভোট। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলু পেয়েছিলেন ৪৫ দশমিক শূন্য শতাংশ ভোট।
ধারনা করা হচ্ছে দ্বিতীয় দফার ভোটের মধ্যদিয়ে এরদোয়ানের ২০ বছরের ক্ষমতার মেয়াদ আরো বাড়বে। তিনি তার সমর্থকদের ‘নতুন যুগ’ এর প্রতিশ্রুতি দিয়েছেন।
এদিকে বিরোধী নেতাও তার হতাশ সমর্থকদের চাঙ্গা করতে সর্বাত্মক চেষ্টা চালিয়েছেন।
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান অঞ্চলে নজরদারি চালানোর সময় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই ক্রু নিহত হয়েছেন। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল ত ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় উত্তরাঞ্চলে দুর্গাপূজার একটি প্যান্ডেলে পদদলিত হয়ে ১৭ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন নারী, ৩ জন পুরুষ এবং একজন শিশু রয়েছে। সংবাদমাধ ...
আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে এক মাস আগে ফ্রান্সে শুরু হওয়া ছাত্র আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। আন্দোলনে সংশ্লিষ্টতার অভিযোগে গত এক মাসে শুধু রাজধানী প্যারিস অঞ্চল থেকেই রেকর্ড ১ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিকেল ৩টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।আন্তর্জাতিক সং ...
সব মন্তব্য
No Comments