ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাসজুড়ে রাইডারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের লক্ষ্যে নতুন ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে দেশের শীর্ষস্থানীয় ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। এ ক্যাম্পেইনের আওতায় রমজানের প্রতি শুক্রবারে গ্রাহকের টিপ এর অর্থ দ্বিগুণ করে রাইডারকে দেবে প্রতিষ্ঠানটি।
সারাদেশের ফুডপ্যান্ডা রাইডাররা এ ক্যাম্পেইনের জন্য আওতাভুক্ত হবেন। গ্রাহকের দেওয়া টিপ এর অর্থ দ্বিগুণ করে সাপ্তাহিক বিল পরিশোধের সময় তা যুক্ত করবে প্রতিষ্ঠানটি। শুধুমাত্র মোবাইল আর্থিক সেবা (এমএফএস) এবং ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ডে পরিশোধ করা অনলাইন লেনদেনের ক্ষেত্রে টিপ দ্বিগুণ করার এ সুবিধা প্রযোজ্য হবে।
যানজট, প্রতিক‚ল আবহাওয়া এবং বিভিন্ন প্রতিবন্ধকতা উপেক্ষা করে মাত্র ৩০ মিনিটের মধ্যে দক্ষতার সাথে গ্রাহকের দোরগোড়ায় খাবার পৌঁছে দেন ফুডপ্যান্ডার ডেলিভারি পার্টনাররা। তাদের কঠোর শ্রম এবং উদ্যম এর প্রতি সহমর্মিতা প্রকাশের অংশ হিসেবে বিশেষ এ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে ফুডপ্যান্ডার অপারেশনস ডিরেক্টর আন্দালিব হাসান বলেন, “খাবার ডেলিভারির ক্ষেত্রে গ্রাহকেরস্বাচ্ছন্দ্যদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করেন রাইডাররা। এ ক্যাম্পেইনের মাধ্যমে তাদের একাগ্রতাও উদ্যমের প্রতি সহমর্মিতা প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। তাদের নিঃস্বার্থ পরিশ্রম আসলেই প্রশংসার দাবি রাখে। অন্যথায় গ্রাহকের পরিপূর্ণ সন্তুষ্টি নিশ্চিত করা কখনই সম্ভব হতো না। আমাদের লক্ষ্য অর্জনের সহযোগী হিসেবে রাইডারদের নিরলস পরিশ্রমের জন্য তাদের প্রতি আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি।”
ডেস্ক রিপোর্ট: স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, বাংলাদেশি টেক স্টার্টআপ ও ফাস্টেস্ট-গ্রোয়িং ই-কমার্স প্ল্যাটফর্ম কার্টআপের সাথে অংশীদারিত্ব করেছে। বাংলাদেশে অনলাইন সেল ও ডিস্ট্রিবিউশন আরও শক্তিশালী করা ...
পঞ্চগড় প্রতিনিধি: দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে ৯ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় দুই দেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভ ...
স্টাফ রিপোর্টার: দুই মন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর পূর্বঘোষিত ধর্মঘট প্রত্যাহার করেছে এলপিজি অপারেটরদের সংগঠন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধর্মঘট প্রত্যাহারের ঘো ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে। আজ ১৩ অক্টোবর, ২০২৬ সোমবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হবে।বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসি ...
সব মন্তব্য
No Comments