আন্তর্জাতিক ডেস্ক: ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো। শুক্রবার (১০ অক্টোবর) নরওয়ের রাজধানী অসলোতে নোবেল কমিটি এক সংবাদ সম্মেলনে তাঁর নাম ঘোষণা করেন।
কমিটি বলেন, ভেনেজুয়েলায় গণতন্ত্র, মানবাধিকার ও নারীর রাজনৈতিক অংশগ্রহণ প্রতিষ্ঠায় নিরলস সংগ্রামের স্বীকৃতি হিসেবেই এই পুরস্কার মারিয়া কোরিনা মাচাদোকে দেওয়া হয়েছে ।
মারিয়া কোরিনা মাচাদো (৫৮) দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের একপ্রান্তিক সমারোচক হিসেবে পরিচাত।
তিনি 'ভেন্তে ভেনেজুয়েলা' নামের বিরোধী রাজনৈতিক দলের নেত্রী এবং ভেনেজুয়েলার গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম মুখপাত্র।
২০০২ সালে তিনি 'সুমাতে' নামের নাগরিক সংগঠন গড়ে ভোট পর্যবেক্ষণ ও গণতান্ত্রিক অংশগ্রহণে সক্রিয় হন। ২০১১ সালে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে জাতীয় রাজনীতিতে আসেন এবং পরবর্তীতে দুর্নীতি ও দমননীতির তীব্র সমালোচনা করেন। ২০২৩ সালে বিরোধী জোটের প্রাথমিক নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে ২০২৪ সারের রাস্ট্রপতি নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে সমনে চলে আসেন মাচাদো। তবে সরকারের অভিযোগ ও আদালতের নির্দেশে তাঁকে প্রার্থী হতে বাধাঁ দেওয়া হয়। সেই সময় তিনি গণআন্দোলনের নেতৃত্ব দেন, যা আন্তর্জাতিকভাবে আলোচিত হয়।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় উত্তরাঞ্চলে দুর্গাপূজার একটি প্যান্ডেলে পদদলিত হয়ে ১৭ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন নারী, ৩ জন পুরুষ এবং একজন শিশু রয়েছে। সংবাদমাধ ...
আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে এক মাস আগে ফ্রান্সে শুরু হওয়া ছাত্র আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। আন্দোলনে সংশ্লিষ্টতার অভিযোগে গত এক মাসে শুধু রাজধানী প্যারিস অঞ্চল থেকেই রেকর্ড ১ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিকেল ৩টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।আন্তর্জাতিক সং ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে একটি বেসরকারি বিদ্যালয়ের ছাদ ধসে অন্তত ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্রেণিকক্ষে পাঠদান চলার সময় এ মর্ ...
সব মন্তব্য
No Comments