মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ: গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির অর্ধ-বার্ষিক পরীক্ষায় ১ম হয়েছে সাদিয়া আরবী। ৩য় হয়েছে ওই কলেজের শিক্ষার্থী নূরজাহান শেখ এবং ৫ম স্থান অধিকার করেছে হাজী লাল মিয়া সিটি কলেজের ছাত্রী স্বর্ণালী মজুমদার।
কীর্তি শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন, গোপালগঞ্জ সদরে অবস্থিত গ্লোবাল এডুকেশন সেন্টারের পরিচালনা পর্ষদ। শনিবার (১৫ জুলাই) সকালে গ্লোবাল এডুকেশন সেন্টারের অফিস কক্ষে তাদেরকে শুভেচ্ছা জানানো সহ বই উপহার দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক, গোপালগঞ্জ শাখার সাবেক প্রিন্সিপাল অফিসার জনাব মো: জাহাঙ্গীর কবির, হাজী লাল মিয়া সিটি কলেজের সহকারী অধ্যাপক ড. প্রণয় কুমার বালা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্ট ও ইনফরমেশন সিস্টেমস বিভাগের সাবেক শিক্ষার্থী মো: সানিয়াৎ শেখ, সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের মিতালি বৈদ্য সহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীবৃন্দ।
গ্লোবাল এডুকেশন সেন্টারের পরিচালক মো: জাহাঙ্গীর কবির (টিপু) বলেন, "৬ষ্ঠ শ্রেণি থেকে তাদেরকে আমি সন্তানের স্নেহে অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক দ্বারা পাঠদান করছি। তারা এসএসসি'তে জিপিএ ৫ পেয়েছে। সকলে তাদের জন্য দোয়া করবেন৷ তারা যেন, এইচএসসি'তে জিপিএ ৫ পেয়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে পিতা-মাতার মুখ উজ্জ্বল করতে পারে।"
উল্লেখ্য, সরকারি বঙ্গবন্ধু কলেজে একাদশ শ্রেণির অর্ধ-বার্ষিক পরীক্ষায় ১ম হওয়া মানবিক বিভাগের শিক্ষার্থী সাদিয়া, ৩য় স্থান হওয়া বাণিজ্য বিভাগের ছাত্রী নূরজাহান শেখ ও হাজী লাল মিয়া সিটি কলেজের মানবিক বিভাগের ৫ম হওয়া ছাত্রী স্বর্ণালী মজুমদার গ্লোবাল এডুকেশন এডুকেশন সেন্টারের শিক্ষার্থী।
চট্টগ্রাম অফিস: রাঙামাটিতে টানা ৫ দিনের ভারী বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলার সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার ৮ জুল ...
ডেস্ক রিপোর্ট: ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)-এর ২০২৬ সালের বার্ষিক সমাবর্তন গতকাল মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর লে মেরিডিয়ান, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তনে মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার (এ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত ইতিহাস বিভাগের ২০তম সেমিস্টার ব্যাচের নবীনবর ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ভাইস ...
সব মন্তব্য
No Comments