আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলে পর্যটকবাহী একটি বাস উল্টে সাতজন নিহত হয়েছে। এতে আরও ২২ জন আহত হয়েছে।মঙ্গলবার দেশটির দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে বাসটি ইগুয়াজু জলপ্রপাত অভিমুখে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পুলিশ এ কথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
পারানার ফেডারেল হাইওয়ে পুলিশ জানায়, ৫৪ জনকে বহনকারী বাসটি সান্তা ক্যাটারিনা রাজ্যের রাজধানী ফ্লোরিয়ানোপলিস থেকে আজেন্টিনা এবং প্যারাগুয়ে সীমান্তবর্তী ব্রাজিলের একেবারে দক্ষিণের শহর ফোজ দো ইগুয়াকুর উদ্দেশে যাত্রা করছিল।
পুলিশের প্রতিবেদনে বলা হয়, ভায়াকাও ক্যাটারিনেন্স কোম্পানি চালিত বাসটি মধ্য পারানা শহরের ফার্নান্দেস পিনহেইরোতে বিআর-২৭৭ মহাসড়ক থেকে ছিটকে একটি পাহাড়ের নিচে খাদে পড়ে যায়।
স্থানীয় দমকল বিভাগ সাংবাদিকদের জানায়, নিহতদের মধ্যে আর্জেন্টাইন এক মা ও তার তিন বছরের এক মেয়েও রয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে।
এ ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া আলেকজান্দ্রো ডি অলিভিরা গামারো বলেন, দুর্ঘটনার পর তিনি চালকের সাথে কথা বলেছেন এবং সে ঘুমিয়ে পড়ার কথা স্বীকার করেছে।
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন বাহিনী মঙ্গলবার ফের ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মঙ্গলবার ১৬০০ জিএমটি থেকে এই হামলা শুরু হয়।সেন্টকম এক বিবৃতিতে জানিয় ...
আন্তর্জাতিক ডেস্ক: তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১,০০৩ জনে দাঁড়িয়েছে। এখনও ...
আন্তর্জাতিক ডেস্ক: কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থা-এসসিওর ২৬তম শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে চীন, রাশিয়া ও ভারতের শীর্ষ নেতাদের বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ...
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ আট মাস পর যুক্তরাষ্ট্রে আটক থাকা ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করা হয়েছে। গত জানুয়ারিতে তাকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর এই প্রথম তার ছবি ...
সব মন্তব্য
No Comments