ডেস্ক রিপোর্ট: চীনের রাজধানী বেইজিংয়ের একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে। বুধবার নগরীর এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। বাসস।
বেইজিংয়ের ফেংতাই জেলার ডেপুটি মেয়র লি জংরং এক সংবাদ সম্মেলনে এ আগুনের ঘটনায় মৃতের সংখ্যার হালনাগাদ তথ্য জানানোর সময় তিনি ‘গভীর শোক’ প্রকাশ করেন।
বেইজিংয়ের পাবলিক সিকিউরিটি ব্যুরোর সান হাইতাও বলেছেন, এ অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালটির পরিচালকসহ ১২ জনকে আটক করা হয়েছে। তিনি আরো বলেন, হাসপাতালটির সংস্কার কাজ করা একটি কোম্পানির প্রতিনিধিদেরও আটক করা হয়েছে।
রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি জানায়, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিক তদন্ত থেকে জানা যায় যে ‘হাসপাতালের অভ্যন্তরীণ সংস্কার ও নির্মাণ কাজ করার সময় আগুনের স্ফুলিঙ্গ থেকে সেখানে এই অগ্নিকা- ঘটে।
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান অঞ্চলে নজরদারি চালানোর সময় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই ক্রু নিহত হয়েছেন। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল ত ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় উত্তরাঞ্চলে দুর্গাপূজার একটি প্যান্ডেলে পদদলিত হয়ে ১৭ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন নারী, ৩ জন পুরুষ এবং একজন শিশু রয়েছে। সংবাদমাধ ...
আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে এক মাস আগে ফ্রান্সে শুরু হওয়া ছাত্র আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। আন্দোলনে সংশ্লিষ্টতার অভিযোগে গত এক মাসে শুধু রাজধানী প্যারিস অঞ্চল থেকেই রেকর্ড ১ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিকেল ৩টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।আন্তর্জাতিক সং ...
সব মন্তব্য
No Comments