ডেস্ক রিপোটার: নিরাপত্তাহীনতার কারণে মুহিবুল্লাহর স্ত্রী-সন্তান, ছোট ভাই হাবিব উল্লাহর পরিবার এবং ভাগ্নে রশিদ উল্লাহসহ ১২ জন বাংলাদেশ ছাড়তে চেয়েছেন।
ইতোমধ্যে তারা তিনটি দেশের নাম উল্লেখ করে দুই ধাপে দুটি বিদেশি সংস্থা ও একটি দেশের প্রধান বরাবর আবেদন জমা দিয়েছেন।
মুহিবুল্লাহর ভাগনে এবং আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ)-এর মুখপাত্র রশিদ উল্লাহ বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, হত্যাকাণ্ডের ছয় দিন পর ৫ অক্টোবর শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়, জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার এবং যুক্তরাষ্ট্রে আবেদন করেন তারা। পরে স্বজনদের যুক্ত করে ১৩ অক্টোবর আবার দ্বিতীয় আবেদন করা হয়।-আমাদের সময় কম
স্টাফ রিপোর্টার: জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো দুই বাংলাদেশি নাগরিককে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার আদালত। বুধবার, ৮ জুলাই ২০২৬ হযরত শাহজালাল আন্তর্জাতিক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: লিবিয়ার মাফিয়া চক্রের দাবিকৃত মুক্তিপণের টাকা দিয়েও দেশে ফিরতে পারছেন না বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের আবু বক্তিয়ারের ছেলে আসাদুল বক্তিয়ার।মা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশসহ সাতটি দেশের নাগরিকদের জন্য নতুন ‘প্যাকেজ ভিসা’ সেবা চালু করেছে সৌদি আরব। নতুন এই সমন্বিত ব্যবস্থায় ভ্রমণ, হোটেল ও ইলেকট্রনিক পর্যটক ভিসার সব কাজ একটি বুকিংয়ের মাধ্যমেই সম্ ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় ডোরড্যাশের খাবার সরবরাহ করতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি প্রবাসী মো. মাহফুজুল হক। তার বয়স হয়েছিল ৪৩ বছর। তিন ...
সব মন্তব্য
No Comments