ডেস্ক রিপোর্ট: স্কুলে পানি পরিশোধন ফিল্টার ও জেলেদের ঘরে সোলার প্যানেল বসাতে চুক্তি স্বাক্ষর করেছে দেশের শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি ও ফুটস্টেপ বাংলাদেশ। সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করে প্রতিষ্ঠান দুটি।
চুক্তির আওতায়, সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে ফুটস্টেপের সহায়তায় চট্টগ্রামের ৮টি সরকারি স্কুলে পানি পরিশোধন ফিল্টার এবং কক্সবাজারের জেলে পল্লীর ১০০ ঘরে সোলার প্যানেল স্থাপন করবে প্রাইম ব্যাংক।
ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ রিস্ক অফিসার মো. জিয়াউর রহমান বলেন, ‘নিরাপদ খাবার পানি ও নবায়ণযোগ্য জ্বালানি নিশ্চিত করে আমাদের ব্যাংক অবহেলিত মানুষের উন্নয়নে বদ্ধপরিকর। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে, আমাদের ব্যাংক সব সময়ই টেকসই উন্নয়নকে প্রোমোট করে এবং যাদের প্রয়োজন তাদের সহায়তায় এগিয়ে আসে, বিশেষ করে যেসব এলাকায় মানুষের এসব মৌলিক চাহিদার স্বল্পতা রয়েছে।’
ডেস্ক রিপোর্ট: স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, বাংলাদেশি টেক স্টার্টআপ ও ফাস্টেস্ট-গ্রোয়িং ই-কমার্স প্ল্যাটফর্ম কার্টআপের সাথে অংশীদারিত্ব করেছে। বাংলাদেশে অনলাইন সেল ও ডিস্ট্রিবিউশন আরও শক্তিশালী করা ...
পঞ্চগড় প্রতিনিধি: দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে ৯ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় দুই দেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভ ...
স্টাফ রিপোর্টার: দুই মন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর পূর্বঘোষিত ধর্মঘট প্রত্যাহার করেছে এলপিজি অপারেটরদের সংগঠন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধর্মঘট প্রত্যাহারের ঘো ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে। আজ ১৩ অক্টোবর, ২০২৬ সোমবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হবে।বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসি ...
সব মন্তব্য
No Comments