কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে লেবু ,শশা,কলা এবং বেগুনের মূল্য অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে। এসব পন্য সামগ্রী কিনতে গিয়ে দাম শুনে অনেক ক্রেতারা হাত তুলছেন মাথায়। পৌরশহর সহ বিভিন্ন উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট-বাজারে গুলোতে একই চিত্র’র কথা জানিয়েছেন ক্রেতারা।
সবজি বাজার ঘুরে দেখা গেছে, লেবু এক সপ্তাহ আগে হালি (৪ পিস) বিক্রি হয়েছিল ২০ টাকায়, যা বর্তমানে বিক্রি হচ্ছে ৬০ টাকায়। শশা কেজি ছিল ৩০ টাকা, যা বর্তমানে বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়। বেগুন বিক্রি হয়েছে ৩০ টাকা কেজি দরে, যা এখন বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। এছাড়া কাঁঠালি কলা হালি বিক্রি হতো ২০ টাকায়, যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ থেকে ৫০ টাকায়।
জানা গেছে, মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতিটি পন্যে দ্বিগুনেরও বেশী দাম হওয়ায় অধিকাংশ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের বক্তব্য রমজান মাস আসলেই এক শ্রেনীর অসাসু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে এর দাম বাড়িয়ে দেয়।
এরশাদ নামে এক ক্রেতা জানান, আমরা গরীব, পরিবার পরিজন নিয়ে রোজা রেখে বাজারে গিয়ে দাম শুনে মাথায় হাত তোলা ছাড়া আর কি উপায়?
বিক্রেতা মো.আখতার হোসেন জানান, মোকাম থেকে অতিরিক্ত দামে কেনা বিধায় বেশী দামেই বিক্রি করতে হচ্ছে।
উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো.ইয়াসিন সাদেক জানান, বিষয় গুলো নিয়ে বাজার মনিটরিং করা হচ্ছে।
ডেস্ক রিপোর্ট: স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, বাংলাদেশি টেক স্টার্টআপ ও ফাস্টেস্ট-গ্রোয়িং ই-কমার্স প্ল্যাটফর্ম কার্টআপের সাথে অংশীদারিত্ব করেছে। বাংলাদেশে অনলাইন সেল ও ডিস্ট্রিবিউশন আরও শক্তিশালী করা ...
পঞ্চগড় প্রতিনিধি: দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে ৯ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় দুই দেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভ ...
স্টাফ রিপোর্টার: দুই মন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর পূর্বঘোষিত ধর্মঘট প্রত্যাহার করেছে এলপিজি অপারেটরদের সংগঠন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধর্মঘট প্রত্যাহারের ঘো ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে। আজ ১৩ অক্টোবর, ২০২৬ সোমবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হবে।বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসি ...
সব মন্তব্য
No Comments