বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের বার্ষিক সাধারণ সভা গতকাল ২৩ জুন শুক্রবার ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় ২০২৩-২০২৪ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ এবং ক্লিনিক্যাল ফার্মেসী ও ফার্মাকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল মুহিত যথাক্রমে সভাপতি ও সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক ড. শরীফ আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্লাবের বার্ষিক সাধারণ সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ক্লাবের বিদায়ী সম্পাদক অধ্যাপক আল-আমিন ২০২২-২০২৩ সেশনের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ক্লাবের নতুন সভাপতি, সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সকলকে আন্তরিক অভিনন্দন এবং বিদায়ী কমিটির সকলকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য ও গৌরবময় ইতিহাস রয়েছে। বিশ্ববিদ্যালয়ের নবীন ও প্রবীন শিক্ষকদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে জ্ঞান-বিজ্ঞান চর্চা এবং শিক্ষা ও গবেষণার নতুন নতুন চিন্তা-ভাবনা বিনিময়ে এই ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গী ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, সুনাম, মর্যাদা ও ভাবমূর্তি সমুন্নত রাখতে সম্মিলিতভাবে কাজ করার জন্য ক্লাবের সদস্যদের প্রতি উপাচার্য আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
সব মন্তব্য
No Comments