বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের বরেণ্য সংগীত শিল্পী ফেরদৌসী রহমান এবং সৈয়দ আব্দুল হাদীকে “ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার” প্রদান করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় “ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড”-এর উদ্যোগে এই পুরস্কার প্রদান করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ ২৭ জুলাই বুধবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বরেণ্য সংগীত শিল্পী ফেরদৌসী রহমান এবং সৈয়দ আব্দুল হাদীর হাতে স্বর্ণপদক ও পুরস্কার তুলে দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন এসিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ট্রাস্ট ফান্ডের দাতা এম আনিস উদ দৌলা। ধন্যবাদ জ্ঞাপন করেন সংগীত বিভাগের চেয়ারম্যান ড. দেবপ্রসাদ দাঁ। রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার অনুষ্ঠান সঞ্চালন করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার’ লাভ করায় জনপ্রিয় কণ্ঠশিল্পী ফেরদৌসী রহমান এবং সৈয়দ আব্দুল হাদীকে অভিনন্দন জানান। তিনি বলেন, একজন কিংবদন্তি শিল্পীর নামে প্রবর্তিত স্বর্ণপদক ও পুরস্কার দেশের দু’জন কিংবদন্তি শিল্পী লাভ করলেন। প্রয়াত শিল্পী ফিরোজা বেগমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে উপাচার্য বলেন, বাংলা সংগীতকে তিনি বিশ্ব দরবারে সমৃদ্ধরূপে উপস্থাপন করেছেন। শ্রম, নিষ্ঠা ও সাধনার মাধ্যমে তিনি নজরুল সংগীতকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছেন। তাঁর গুণাবলী ও মূল্যবোধ ধারণ করে সুন্দর সমাজ বিনির্মাণে অবদান রাখার জন্য উপাচার্য নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, শিল্পী ফেরদৌসী রহমানকে “ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ২০২০” এবং শিল্পী সৈয়দ আব্দুল হাদীকে “ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ২০২১” প্রদান করা হয়।
প্রসঙ্গত: শিল্পী ফিরোজা বেগম ১৯৩০ সালের ২৮ জুলাই ফরিদপুরে জন্মগ্রহণ করেন এবং ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর ইন্তেকাল করেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্ ...
সব মন্তব্য
No Comments