জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের শিক্ষা অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে বেলা সাড়ে দশটায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু বলেছেন," স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত দিয়ে শক্ত ভীতের ওপর বাংলাদেশ দাঁড়িয়ে ছিল। সরকারের সমাজসেবা এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় বঙ্গবন্ধুর হাত দিয়েই যাত্রা শুরু করে। এদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করা এ মন্ত্রণালয়ের অন্যতম লক্ষ্য। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর এ লক্ষ্য ব্যাহত হয়। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং প্রতিবন্ধীদের কল্যাণে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভাতাসহ তাদের জন্য যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলা হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূল স্রোতে আনার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার রূপকল্প বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করতে হবে। শিক্ষার সূচনা পরিবার থেকে শুরু হয় মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, প্রতিবন্ধীদের প্রতি সহনশীলতা ও সহমর্মীতার শিক্ষা পরিবার থেকে গ্রহণ করতে হবে। পরস্পরের প্রতি সম্মান এবং সংবেদনশীল আচার-আচরণের মধ্য দিয়ে সমাজকে এগিয়ে নিতে হবে। সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং শিক্ষার্থীদের কল্যাণে এ বিশ্ববিদ্যালয় যেসব পদক্ষেপ গ্রহণ করেছে, তা সর্বত্র প্রশংসিত হচ্ছে। উপাচার্য সংশ্লিষ্ট সকলকে প্রতিবন্ধী ব্যক্তি এবং শিক্ষার্থীদের সহযোগী হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মোঃ মনজুরুল হক, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোঃ লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ। শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্র আয়োজিত এ অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ আৰু হাসান।
অনুষ্ঠানে ৬৮জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে প্রত্যেকের নামে ইস্যুকৃত ৬ হাজার টাকার চেক ও একটি করে গোলাপ ফুল তুলে দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজধানীর মাতুয়াইলের একটি গ্যারেজে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যাতায়াতে ব্যবহৃত ‘নোঙর’ বাসসহ দুটি বাস পুড়ে গেছে। রোববার (১৮ অক্টোবর) বেলা পৌনে ১ ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
সব মন্তব্য
No Comments