বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় আবহাওয়া বিজ্ঞান বিভাগের উদ্যোগে আজ ১৮ জুন রবিবার শিক্ষক, গবেষক ও বিশেষজ্ঞদের আন্তর্জাতিক প্লাটফর্ম ‘Avoidable Deaths Network (ADN)'-এর বাংলাদেশ চ্যাপ্টার উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক এম এ লতিফ মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, এমপি প্রধান অতিথি এবং ঢাকা বিশ^বিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আবহাওয়া বিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন ড. ফাতিমা আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব, ঢাকা বিশ্ববিদ্যালয় আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান, জাপানের কানসাই বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও এডিএন-এর কো-ফাউন্ডার ড. হিদেয়ুকি শিরোশিতা এবং যুক্তরাজ্যের লেস্টার বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও এডিএন-এর কো-ফাউন্ডার ড. নিবেদিতা রে-বেননেট বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধিগণ প্রতিবেদন উপস্থাপন করেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেন, বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের কারণে মানুষের প্রাণহানীর সাথে অনেকসময় দক্ষ ও অভিজ্ঞ লোকেরও প্রাণহানি ঘটে, ফলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়। সাইক্লোন শেল্টার ও বাঁধ নির্মাণ, জনসচেতনতা তৈরি, দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনাসহ বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে প্রাকৃতিক দুযোর্গের সময় সংঘটিত জান-মালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হয়েছে। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এবং প্রাণহানী ও সম্পদের ক্ষয়ক্ষতি রোধে বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন সংস্থা, উদ্ধারকর্মী ও জনসাধারণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের ভূঁয়সী প্রশংসা করে বলেন, যথাযথ প্রস্তুতি ও জনসচেতনতা তৈরির মাধ্যমে দুর্যোগের সময় জান-মালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হয়েছে। তিনি বলেন, রোগ-ব্যাধির কারণে সৃষ্ট অনাকাক্সিক্ষত ও অকাল মৃত্যু প্রতিরোধ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেলে পরিণত হয়েছে। বেশিরভাগ প্রাকৃতিক দুর্যোগ মানবসৃষ্ট উল্লেখ করে তিনি বলেন, এসব দুর্যোগ মোকাবেলায় পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
উল্লেখ্য, নিন্ম আয় ও মধ্যম আয়ের দেশগুলোতে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের সময় পরিহারযোগ্য মৃত্যু কমিয়ে আনার জন্য যৌথভাবে গবেষণা কার্যক্রম পরিচালনা ও পরামর্শ প্রদান করার লক্ষ্যে শিক্ষক, গবেষক ও বিশেষজ্ঞদের নিয়ে যুক্তরাজ্যের লেইসেস্টার বিশ্ববিদ্যালয় এবং জাপানের কানসাই বিশ্ববিদ্যালয় এই আন্তর্জাতিক প্লাটফর্ম ‘Avoidable Deaths Network (ADN)’ তৈরি করে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান ড. আব্দুল্লাহ-আল-মামুনকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ ...
ডেস্ক রিপোর্ট: নতুন স্কুলব্যাগ আর শিক্ষা উপকরণ হাতে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে চট্টগ্রামের লালখান বাজারের রেলওয়ে এমপ্লয়িজ গার্লস’ হাই স্কুলের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা নতুন স্কুল ব্যাগ ও শিক্ষা উ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের টেকসই স্থাপত্য নিয়ে ‘সাসটেইনেবল আর্কিটেকচার প্র্যাকটিস’ শীর্ষক গবেষণাধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ কাউন্সিল ও বেঙ্গল ইনস্টিটিউট ফর আর্কিটেকচার, ল্যান্ডস্কেপস অ্যান্ড স ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের লম্বা ছুটি শুরুর আগের দিন আগামীকাল শনিবার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এক অফিস আদেশে এই সি ...
সব মন্তব্য
No Comments