ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের পার্বত্য অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর ওপর একের পর এক হত্যা, অপহরণ ও নির্যাতন অব্যাহত থাকায় দক্ষিণ কোরিয়ায় বসবাসকারী বাংলাদেশি জুম্ম জনগণের প্রতিনিধিত্বকারী সংগঠন জুম্ম পিপলস নেটওয়ার্ক ইন কোরিয়া কর্তৃক এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গত ৩১ মার্চ সিউলের বাংলাদেশ দূতাবাসের সামনে উক্ত বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
জুম্ম পিপলস্ নেটওয়ার্কের চেয়ারম্যান নিখিল চাকমার সভাপতিত্বে এবং সংগঠনের মহাসচিব সুপন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন- দীপন চাকমা, অংচাপ্রু মারমা, বান্টি চাকমা, রিকেন চাকমা, সুইসুই মারমা, মিন্টু চাকমা, জেকি মারমা, নিখিল ত্রিপুরা, জন চাকমা, মিঠু মারমা, মং থোয়াই, শ্যাম মারমা ও সুশীল চাকমা প্রমুখ।
বক্তারা বলেন, সম্প্রতি দীঘিনালা অঞ্চলের সৈন্যরা স্থানীয় জুম্ম কর্মী নবায়ন চাকমা মিলনকে ১৫ মার্চ বাগানপাড়া গ্রামে চিকিৎসাধীন অবস্থায় জোর করে ধরে নিয়ে যায় এবং শেষ পর্যন্ত সৈন্যদের নির্যাতনের কারণে মারা যায়। এছাড়াও খাগড়াছড়ি ধর্মসুখ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিশুদ্ধা মহাথেরোকে হত্যা করা হলেও আজ পর্যন্ত মামলার তদন্তের অগ্রগতি নেই।
সমাবেশ শেষে জুম্ম পিপলস নেটওয়ার্কের একটি প্রতিনিধি দল দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের নতুন রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেনকে স্মারকলিপি প্রদান করার জন্য গেলে রাষ্ট্রদূতের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন দূতালয়প্রধান মিসপি সরেন।-যুগান্তর
স্টাফ রিপোর্টার: জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো দুই বাংলাদেশি নাগরিককে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার আদালত। বুধবার, ৮ জুলাই ২০২৬ হযরত শাহজালাল আন্তর্জাতিক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: লিবিয়ার মাফিয়া চক্রের দাবিকৃত মুক্তিপণের টাকা দিয়েও দেশে ফিরতে পারছেন না বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের আবু বক্তিয়ারের ছেলে আসাদুল বক্তিয়ার।মা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশসহ সাতটি দেশের নাগরিকদের জন্য নতুন ‘প্যাকেজ ভিসা’ সেবা চালু করেছে সৌদি আরব। নতুন এই সমন্বিত ব্যবস্থায় ভ্রমণ, হোটেল ও ইলেকট্রনিক পর্যটক ভিসার সব কাজ একটি বুকিংয়ের মাধ্যমেই সম্ ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় ডোরড্যাশের খাবার সরবরাহ করতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি প্রবাসী মো. মাহফুজুল হক। তার বয়স হয়েছিল ৪৩ বছর। তিন ...
সব মন্তব্য
No Comments