ডেস্ক রিপোর্ট : ব্র্যাক ব্যাংক এবং এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে যশোরে নারী এসএমই উদ্যোক্তাদের জন্য ‘আমরাই তারা’ শিরোনামে তিন দিনব্যাপী সক্ষমতা বৃদ্ধি কর্মসূচি আয়োজিত হয়েছে।
২৪-২৬ সেপ্টেম্বর ২০২৪-এ আয়োজিত এই ব্যবসায় ব্যবস্থাপনা এবং আর্থিক সাক্ষরতা বিষয়ক কর্মশালায় ২৬ জন সম্ভাবনাময়ী নারী উদ্যোক্তা অংশ নেন।
নারী উদ্যোক্তারা ব্যবসায়ে যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হন, সেসব চ্যালেঞ্জ ও সমস্যার ব্যবহারিক সমাধান এবং ব্যবসায়ের সমৃদ্ধির লক্ষ্যে তাঁদেরকে কার্যকর মার্কেটিং চ্যানেল ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দিকনির্দেশনার প্রদানের ওপর জোর দেওয়া হয়েছিল এই কর্মশালায়।
গেটস ফাউন্ডেশনের সহায়তায় আয়োজিত এই প্রোগ্রামে নারী উদ্যোক্তাদের সার্বিক উন্নয়ন এবং আর্থিক অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রোগ্রামের শেষ দিনে ব্র্যাক ব্যাংকের হেড অব এজেন্ট ব্যাংকিং নাজমুল হাসান এবং রিজিওনাল হেড অব এসএমই ব্যাংকিং আবু সায়িদ অংশগ্রহণকারীদের আর্থিক বিষয়ে আরও বিস্তারিত ধারণা দেওয়ার লক্ষ্যে ব্যাংকিং লিটারেসি এবং ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের ওপর অর্ধ-দিনের ট্রেনিং সেশন পরিচালনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী। প্রধান অতিথি আনোয়ার হোসেন চৌধুরী এবং ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মো. নাজিম হাসান সাত্তারসহ বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে উদ্যোক্তাদের মাঝে সনদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এই প্রোগ্রামটি আর্থিক অন্তর্ভুক্তি এবং উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের ২০টি জেলায় দীর্ঘমেয়াদী ব্যবসায়িক টেকসইতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাক ব্যাংক এবং গেটস ফাউন্ডেশনের চলমান কার্যক্রমের অংশ। এই দুটি প্রতিষ্ঠানের লক্ষ্য হলো, নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক উন্নয়নের লক্ষ্যে তাঁদের ব্যবসায়ে সম্মুখীন হওয়া বাধাগুলো অতিক্রম করতে তাঁদের প্রয়োজনীয় সহায়তা দিয়ে সক্ষমতা বাড়ানো।
স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সেপ্টেম্বর মাসের জন্য সামান্য কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বহুল ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩ ট ...
স্টাফ রিপোর্টার: বোতলজাত সয়াবিন তেলের দাম সমন্বয় করেছে সরকার। প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়ে নতুন দাম ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল ১৯৯ টাকায় বিক্রি হতো।বুধবার ২ ...
বেনাপোল প্রতিনিধি: রাজস্ব ফাঁকি ও মিথ্যা ঘোষণা ঠেকাতে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল কাস্টমস হাউসে আই আরএম টিমের কঠোর নজরদারি ও শতভাগ পণ্যচালান পরীক্ষা জোরদার করা হয়েছে। সন্দেহজনক চালান শতভাগ প ...
স্টাফ রিপোর্টার: হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সীমিত থাকায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে ফোর্স মেজরের মেয়াদ বাড়িয়েছে কাতারএনার্জি। এর ফলে বাংলাদেশ, পাকিস্তান ও ইতালিসহ ইউরোপীয় ও এশী ...
সব মন্তব্য
No Comments