কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার অনিক আত্মাহত্যা করেছেন।
শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লা শহরের টমছমব্রীজ এলাকায় নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন অনিক। তবে আত্মহত্যার করা কারণ সম্পর্কে কোন কিছু জানা যায়নি। মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন অনিকের ব্যাচমেট সাঈদ আনাস।
সাঈদ আনাস বলেন, অনিক তার মা ও নানুর সাথে একসাথে বসবাস করতেন টমছমব্রীজ এলাকায়। বিকালের দিকে নিজরুমে গলায় ফাঁস দেন তিনি। এরপরই পরিবারের সদস্যরা তাকে হসপিটালে নিয়ে যান। হসপিটালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো: মোশাররফ হোসাইন জানান, আনুমানিক ৫ টার দিকে শাহরিয়ার অনিক মৃত্যুবরণ করেছেন।
এদিকে আত্মহত্যার আগে দুপুরে অনিক তার ফেইসবুক স্টোরিতে ' ভালো থাকিস সবাই। এই দায় ভার কারো না, একান্তই আমার।'-লিখে একটি স্ট্যাটাস দেন।
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
সব মন্তব্য
No Comments