মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী : স্থানীয়দের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ৯২ জনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে রাবি শিক্ষার্থী রাকিব আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
শনিবার (১১ মার্চ) রাত ১১টার দিকে হাসপাতালে পুলিশ বক্সের ইনচার্জ এসআই মুকুল হোসেন গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ জন। আর চিকিৎসা নিয়েছেন আরও শতাধিক।
রাবির চারুকলা অনুষদের কয়েকজন শিক্ষার্থী বলেন, আহত শিক্ষার্থীরা হাসপাতালের দুই ও আট নম্বর ওয়ার্ডে বেশি ভর্তি হয়েছেন। হাসপাতালে আসার পরে চিকিৎসকরা তাৎক্ষণিক চিকিৎসা শুরু করেছেন।
রাজশাহী মেডিকেল কলেজের হাসপাতাল পরিচালক এফএম শামীম আহম্মেদ জানান,গত কালকের বিষয় আপনারা সকলে আবগত আছেন। রাতে ছাত্ররা মেডিকেলে আমার কাছে আসেন এবং তাদের মধ্যে ৯২ জন বিভিন্ন ভাবে জখম আবস্থায় ছিল।
আমরা শিক্ষার্থীদের তৎক্ষনিক প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করি। তাদের মধ্যে একজনের অবস্থা রাতে আসঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছিল। তবে এখন সে আশঙ্কামুক্ত রয়েছে। সবমিলিয়ে বলা যায় এখন সকল শিক্ষার্থী বিপদমুক্ত রয়েছে।
প্রসঙ্গত,বগুড়া থেকে বাসে করে রাজশাহী আসছিলেন রাবির সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী। সিটে বসাকে কেন্দ্র করে এক ব্যক্তির সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে স্থানীয়রা জড়ালে তাদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। ঘটনার পরে বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজধানীর মাতুয়াইলের একটি গ্যারেজে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যাতায়াতে ব্যবহৃত ‘নোঙর’ বাসসহ দুটি বাস পুড়ে গেছে। রোববার (১৮ অক্টোবর) বেলা পৌনে ১ ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
সব মন্তব্য
No Comments