ডেস্ক রিপোর্ট: ২০২৫ সালের প্রথম প্রান্তিকে ১২৯ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এর মধ্যে মৃত্যু বীমা দাবির পরিমাণ ছিল ৭৭ কোটি, স্বাস্থ্য-সম্পর্কিত বীমা দাবি ৩৯ কোটি এবং পলিসির মেয়াদপূর্তি ও অন্যান্য দাবির পরিমাণ ছিল ১৩ কোটি টাকা।
দ্রুত বীমা দাবি নিষ্পত্তি করা গার্ডিয়ান এর অন্যতম লক্ষ্য; আর এ লক্ষ্যপূরণে ৯৫ ভাগ বীমা দাবিই মাত্র ৩ (তিন) কর্মদিবসের মধ্যে নিষ্পত্তি করা হয়েছে। এছাড়াও, তারা ৪৫০-টিরও বেশি দেশী ও বিদেশি প্রতিষ্ঠানের কর্মীদের জন্য বীমা সেবা নিশ্চিত করছে। এ বছরের প্রথম প্রান্তিকে দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান রবি সহ আরও অনেক স্বনামধন্য প্রতিষ্ঠান গার্ডিয়ান এর বীমা সেবার আওতায় এসেছে। একইসাথে, দেশের ১ কোটি ২৬ লাখেরও বেশি মানুষকে বীমার আওতায় এনেছে প্রতিষ্ঠানটি এবং এই সংখ্যা আরও বাড়ানোর জন্য তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এ বিষয়ে গার্ডিয়ান – এর অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার (ভারপ্রাপ্ত) শেখ রকিবুল করিম, এফসিএ বলেন, “বীমা সেবাকে সবার জন্য সহজলভ্য করতে কাজ করে যাচ্ছি আমরা। এ খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জন করাই আমাদের লক্ষ্য। দ্রুত বীমা দাবি নিষ্পত্তি করার প্রতিশ্রুতি অর্জন করার লক্ষ্যে আমরা মাত্র তিন কার্য দিবসের মধ্যে বীমা দাবি পরিশোধ করে আসছি।
উল্লেখ্য, গার্ডিয়ান এর হেল্পলাইন (১৬৬২২) এর মাধ্যমে সপ্তাহের প্রতিদিন ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন সেবা পাচ্ছে গ্রাহকেরা। এছাড়াও, গ্রাহকের প্রয়োজনের কথা ভেবে গার্ডিয়ান নিয়ে এসেছে চ্যাটবট, টেলিমেডিসিন সহ আরও অন্যান্য সেবা।
বেনাপোল প্রতিনিধি: রাজস্ব ফাঁকি ও মিথ্যা ঘোষণা ঠেকাতে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল কাস্টমস হাউসে আই আরএম টিমের কঠোর নজরদারি ও শতভাগ পণ্যচালান পরীক্ষা জোরদার করা হয়েছে। সন্দেহজনক চালান শতভাগ প ...
স্টাফ রিপোর্টার: হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সীমিত থাকায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে ফোর্স মেজরের মেয়াদ বাড়িয়েছে কাতারএনার্জি। এর ফলে বাংলাদেশ, পাকিস্তান ও ইতালিসহ ইউরোপীয় ও এশী ...
স্টাফ রিপোর্টার: পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদের সম্পৃক্ততা বৃদ্ধি, বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রায় সহায়তা দেওয়ার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্ ...
ডেস্ক রিপোর্ট: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে। তরুণদের উদ্ভাবন ...
সব মন্তব্য
No Comments