আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ, ভারত, চীনসহ বিশ্বের ১৬টি দেশ এবং একটি অর্থনৈতিক জোটের বাণিজ্যিক কার্যক্রম নিয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য আইনের ৩০১ ও ৩০২ নম্বর ধারার আওতায় এই তদন্ত পরিচালিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বুধবার (১১ মার্চ) যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য আলোচনাকারী সংস্থা ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর) তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, তদন্তের মূল উদ্দেশ্য হলো সংশ্লিষ্ট দেশগুলো তাদের উৎপাদন খাতে অস্বাভাবিক মাত্রায় সক্ষমতা তৈরি করছে কি না এবং অতিরিক্ত উৎপাদনের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় প্রভাব ফেলছে কি না তা পর্যালোচনা করা।
যুক্তরাষ্ট্রের মতে, অতিরিক্ত উৎপাদন বৈশ্বিক বাণিজ্য ভারসাম্যে প্রভাব ফেলতে পারে এবং কিছু ক্ষেত্রে অন্য দেশের শিল্প খাতের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এ কারণে বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখার উদ্যোগ নেওয়া হয়েছে।
তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট দেশগুলোর উৎপাদন সক্ষমতা, রপ্তানি নীতি এবং শিল্প খাতে সরকারি সহায়তার বিষয়গুলো পর্যালোচনা করা হবে বলে জানানো হয়েছে।
তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত বা ব্যবস্থা নেওয়া হবে না বলেও উল্লেখ করা হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় উত্তরাঞ্চলে দুর্গাপূজার একটি প্যান্ডেলে পদদলিত হয়ে ১৭ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন নারী, ৩ জন পুরুষ এবং একজন শিশু রয়েছে। সংবাদমাধ ...
আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে এক মাস আগে ফ্রান্সে শুরু হওয়া ছাত্র আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। আন্দোলনে সংশ্লিষ্টতার অভিযোগে গত এক মাসে শুধু রাজধানী প্যারিস অঞ্চল থেকেই রেকর্ড ১ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিকেল ৩টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।আন্তর্জাতিক সং ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে একটি বেসরকারি বিদ্যালয়ের ছাদ ধসে অন্তত ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্রেণিকক্ষে পাঠদান চলার সময় এ মর্ ...
সব মন্তব্য
No Comments