আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির দ্বিতীয় পুত্র সাইফ আল-ইসলাম গাদ্দাফি (৫৩) মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদ সংস্থা ও স্থানীয় সূত্র জানিয়েছেন।
আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিয়ার তথ্য অনুযায়ী, গাদ্দাফির আইনজীবী খালেদ আল-জাইদি ও রাজনৈতিক উপদেষ্টা আব্দুল্লাহ ওসমান মৃত্যুর খবর নিশ্চিত করেছেন, যদিও হত্যার নির্দিষ্ট কারণ বা দায়ীদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
স্থানীয় গণমাধ্যমের বরাতে বলা হয়েছে যে সাইফের বাড়িতে চারজন মুখোশধারী বন্দুকধারী প্রবেশ করে নিরাপত্তা ক্যামেরা বন্ধ করে দিয়ে তাকে গুলি করে হত্যা করেছে। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার পর লিবিয়ার অ্যাটর্নি জেনারেলের অফিস একটি তদন্ত কার্যক্রম শুরু করেছে, কিন্তু এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে লিবিয়া সরকারের পক্ষ থেকে নিশ্চিত বিবৃতি দেয়নি।
সাইফ আল-ইসলাম গাদ্দাফি ছিলেন তার পিতার অন্যতম প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত, ২০১১ সালের বিপ্লবে তার বাবা যখন নিহত হন, সেইসময় তিনি দেশ ছাড়ার চেষ্টা করেন এবং পরে গ্রেপ্তার হয়ে আটক ছিলেন। ২০১৭ সালে সাধারণ ক্ষমায় মুক্তি পাওয়ার পর তিনি রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন এবং ভবিষ্যতে প্রেসিডেন্টপদে পরিণত হওয়ার সম্ভাবনা নিয়ে দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।
এই হত্যাকাণ্ডটি লিবিয়ার স্থিতিশীলতা ও দেশটির দীর্ঘ চলা রাজনৈতিক অস্থিরতার একটি নতুন অধ্যায় হিসেবে ধরা হচ্ছে।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় উত্তরাঞ্চলে দুর্গাপূজার একটি প্যান্ডেলে পদদলিত হয়ে ১৭ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন নারী, ৩ জন পুরুষ এবং একজন শিশু রয়েছে। সংবাদমাধ ...
আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে এক মাস আগে ফ্রান্সে শুরু হওয়া ছাত্র আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। আন্দোলনে সংশ্লিষ্টতার অভিযোগে গত এক মাসে শুধু রাজধানী প্যারিস অঞ্চল থেকেই রেকর্ড ১ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিকেল ৩টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।আন্তর্জাতিক সং ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে একটি বেসরকারি বিদ্যালয়ের ছাদ ধসে অন্তত ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্রেণিকক্ষে পাঠদান চলার সময় এ মর্ ...
সব মন্তব্য
No Comments