ডেস্ক রিপোর্ট: শুক্রবার রাতে বিশ্বব্যাংকের ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জনানো হয়েছে, বিশ্বের প্রায় ২৩০ কোটি মানুষ সুপেয় পানি পাচ্ছে না। এছাড়া অন্তত ৩৬০ কোটি মানুষের নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা নেই।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের অভাবে বিশ্বজুড়ে উন্নয়ন হুমকির মুখে পড়েছে। যে প্রভাব মোকাবিলায় প্রতিবছর বিশ্বব্যাপী ৫০০ বিলিয়ন মার্কিন ডলার খরচ করা হচ্ছে। জলবায়ু পরিবর্তন এবং ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি খরা ও বন্যা সমস্যা আরও জটিল করে তুলেছে। ফলে জরুরি প্রয়োজনে পানি সমস্যার নিরসন করতে হবে।
উন্নয়নশীল দেশগুলোতে সুপেয় পানির জন্য বহুমুখী উৎসে অর্থায়নে প্রতিশ্রুতিবদ্ধ বিশ্বব্যাংক গ্রুপ। নিরাপদ পানি-সুরক্ষিত বিশ্বের জন্য কাজ করছে বৈশ্বিক ঋণদাতা গোষ্ঠীটি। সেই লক্ষ্যে অংশীদারদের সঙ্গে কাজ করে যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুপেয় পানি এবং নিরাপদ স্যানিটেশনের অভাব মানবজাতিকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত করতে পারে। যে কারণে ২০১৯ সালে সারাবিশ্বে ১৫ লাখ মানুষ মারা যায়। সুপেয় পানির জন্য ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করলে রিটার্ন আসে ৩ বিলিয়ন। প্রত্যন্ত অঞ্চলে নিরাপদ পানিতে অর্থ খাটালে আরও বেশি রিটার্ন পাওয়া যায়।
কৃষিকাজে পানি অপরিহার্য। শারীরিক সুস্থতায় তা জরুরি। এ কারণে পানির অপর নাম জীবন। সর্বোপরি স্বাস্থ্য খাতে ইতিবাচক ফল পেতে বিশুদ্ধ পানি, নিরাপদ স্যানিটেশন ও ভালো স্বাস্থ্যবিধি দরকার।
আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন বাহিনী মঙ্গলবার ফের ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মঙ্গলবার ১৬০০ জিএমটি থেকে এই হামলা শুরু হয়।সেন্টকম এক বিবৃতিতে জানিয় ...
আন্তর্জাতিক ডেস্ক: তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১,০০৩ জনে দাঁড়িয়েছে। এখনও ...
আন্তর্জাতিক ডেস্ক: কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থা-এসসিওর ২৬তম শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে চীন, রাশিয়া ও ভারতের শীর্ষ নেতাদের বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ...
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ আট মাস পর যুক্তরাষ্ট্রে আটক থাকা ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করা হয়েছে। গত জানুয়ারিতে তাকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর এই প্রথম তার ছবি ...
সব মন্তব্য
No Comments