বিশেষ প্রতিনিধি, লিসবন (পর্তুগাল): পর্তুগালের লিসবনে গতকাল বাংলাদেশ দূতাবাসে আনন্দঘন পরিবেশে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘বাংলা নববর্ষ ১৪৩১’উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষ্যে বাঙালি সংস্কৃতিকে তুলে ধরার জন্য দূতাবাস চত্বরকে বর্ণিল আলপনা, মোটিফ, বেলুন, ফেস্টুন, পোস্টার, ফুল দিয়ে সাজানো হয় যা দূতাবাস প্রাঙ্গণকে এক টুকরো বাংলাদেশে পরিণত করে। প্রবাসী বাংলাদেশি, বিভিন্ন মিশনের কূটনীতিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সরকারের প্রতিনিধি, বিদেশী শিক্ষার্থী, মিডিয়া কর্মীও আমন্ত্রিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মিশনের সকল সদস্য ও প্রবাসী বাংলাদেশিরা ঐতিহ্যবাহী রঙিন পোশাকে পহেলা বৈশাখ উদ্যাপন করেন।
ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষের কর্মসূচির সূচনা হয়। এতে প্রবাসী বাংলাদেশিও বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় অংশগ্রহণকারী সকলেই যুদ্ধ ও সহিংসতামুক্ত শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ বিশ্ব গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। এরপর রাষ্ট্রদূত অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
পরে উপস্থিত দর্শকবৃন্দ প্রবাসী বাংলাদেশি শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এছাড়া, বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক, হস্তশিল্প, জামদানী ও মনিপুরী শাড়ি এবং পান্তা-ইলিশসহ বিভিন্ন ধরনের বাংলাদেশী খাবারের স্টল স্থাপন করা হয়। নাচ, গান ও দেশীয় খাবার উপভোগের মধ্য দিয়ে পরিপূর্ণ একটি উৎসবমুখর দিন উদ্যাপন করা হয়।
বিশষ প্রতিনিধি, নয়াদিল্লী: ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগর এলাকার একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন মারা গেছেন। নিহতদের অনেকেই বিদেশি নাগরিক। এই ঘটনায় অন্তত ৫ বাংলাদেশি আহত হয়েছেন। তাদে ...
স্টাফ রিপোর্টার: লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক আরও ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সোমবার ১ জুন ভোর ৫টা ১০ মিনিটে বুরাক এয়ারের ইউজেড-০২২২ ফ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: ২৬৮০ জনের নাগরিকত্ব খতিয়ে দেখতে বাংলাদেশকে চিঠি দিয়েছে ভারত। এর মধ্যে কিছু তালিকা পাঁচ বছর ধরে ঝুলে আছে। বাংলাদেশকে দ্রুত মতামত জানাতে বলা হয়েছে। দ্বিপাক্ষিক বোঝাপড়া অনুযায়ী, বাংলাদ ...
স্টাফ রিপোর্টার: ইরাকের বাগদাদে মিসাইল হামলায় নিহত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ শ্রাবনের মরদেহ সরকারি ব্যবস্থাপনায় দেশে আনা হয়েছে। শুক্রবার ২৯ মে ভোর ৫টা ১৫ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ...
সব মন্তব্য
No Comments