জাবি প্রতিনিধি: পদার্থবিজ্ঞান বিষয়ে গবেষণা এবং শিক্ষা কার্যক্রমে উৎসাহ প্রদানকারী জার্নাল প্রকাশক সংস্থা বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের( জাবি) যৌথ উদ্যোগে পদার্থবিজ্ঞানের জাতীয় সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গত ৯ মার্চ সম্মেলনটি শুরু হয়ে ১১ মার্চ পর্যন্ত চলে।
তিনদিন ব্যাপী এই সম্মেলনের বিভিন্ন সেশনে প্রায় দুই শতাধিক প্রবন্ধ উপস্থাপিত হয়। সম্মেলনের দ্বিতীয় দিনে ৯০টি পোষ্টার প্রদর্শন করেন বিজ্ঞানী ও গবেষকরা। আয়োজনের শেষ দিন ১৬জন বিজ্ঞানী ও গবেষককে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম বলেন, 'বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পদার্থবিজ্ঞানের মতো মৌলিক বিষয়ে গবেষণার বিকল্প নেই। পদার্থবিজ্ঞানের জাতীয় সম্মেলন ২০২৩ গবেষকদের মিলনমেলায় পরিণত হয়েছে।'
সম্মানিত অতিধির ভাষনে অধ্যাপক ড. এম শমসের আলী বলেন, 'বিজ্ঞান গবেষণা এবং তার প্রায়গিক জ্ঞান ছাড়া কোন দেশ উন্নতি করতে পারেনা। টেকশই উন্নয়নের লক্ষে পৌঁছাতে হলে সরকারকে বিজ্ঞান শিক্ষা ও গবেষণায় বিনিয়োগ আরও বাড়াতে হবে।'
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির সহ-সভাপতি অধ্যাপক ড. গোলাম মোঃ ভূইয়া। এছাড়া আরো উপস্থিত ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক ড. ফরিদ আহমদ,পদার্থ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. তাহমিনা ফেরদৌস, বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির সাধারণ সম্পাদক ড. মো. নজরুল ইসলাম খান ও যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জহিরুল ইসলাম খন্দকার, দেশবরেণ্য প্লাজমা বিজ্ঞানী অধ্যাপক ড. এ এ মামুনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় হতে আগত প্রায় শতাধিক পদার্থবিজ্ঞানী ও গবেষক ।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজধানীর মাতুয়াইলের একটি গ্যারেজে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যাতায়াতে ব্যবহৃত ‘নোঙর’ বাসসহ দুটি বাস পুড়ে গেছে। রোববার (১৮ অক্টোবর) বেলা পৌনে ১ ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
সব মন্তব্য
No Comments