ক্রিকেটার সাইফ হাসানকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে অনার এক্স৯ডি স্মার্টফোন উন্মোচন করল বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশ। এক বিশেষ অনুষ্ঠানে ব্র্যান্ডটি নিজেদের তৈরি সর্বশেষ এ স্মার্টফোনটি উন্মোচন করে। স্থায়িত্ব ও ব্যাটারি পারফরমেন্সে অনারের নতুন এ স্মার্টফোনটি নতুন মানদণ্ড তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে।
অনুষ্ঠানে জনপ্রিয় ক্রিকেটার সাইফ হাসানকে অনার বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়। অনার ও সাইফ হাসান একসাথে তরুণ স্মার্টফোনপ্রেমীদের মাঝে অনারের ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধিতে ও ব্র্যান্ডটির প্রতি তাদের আস্থা বৃদ্ধিতে ভূমিকা রাখবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও, বিজনেস হেড আবদুল্লাহ আল মামুন, ডেপুটি কান্ট্রি ম্যানেজার মুজাহিদুল ইসলামসহ সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তাগণ। পাশাপাশি, অনারের ডিলার পার্টনার এবং শীর্ষস্থানীয় টেক ও লাইফস্টাইল ইনফ্লুয়েন্সারেরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
টেকসই ও শক্তিশালী পারফরমেন্সের জন্য সাড়া ফেলেছে অনার এক্স৯ডি। ‘হাইয়েস্ট স্মার্টফোন ড্রপ’ ক্যাটাগরিতে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে স্মার্টফোনটি। এ পরীক্ষার সময় ৬.১৩৩ মিটার উচ্চতা থেকে ফোনটি ফেলে দেয়া হয়। এ উচ্চতা থেকে পড়েও ফোনটি অক্ষত ছিল, যা ফোনটির টেকসই গঠন ও স্থায়িত্বেরই প্রমাণ। যারা টেকসই ও নির্ভরযোগ্য স্মার্টফোন ব্যবহার করতে চান, একইসাথে, স্টাইল ও উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে বিবেচনা করেন, তাদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে অনার এক্স৯ডি।
অনুষ্ঠানে অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও বলেন, “সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে এবং বাংলাদেশে অনার ক্রমাগত সফলতা অর্জন করছে। অনার বাংলাদেশের গত বছরের প্রবৃদ্ধি ২০০ শতাংশ। আমরা মনে করি, এক্স সিরিজের সবচেয়ে শক্তিশালী ফোন অনার এক্স৯ডি উন্মোচনের মাধ্যমে এ বছরের শুরুটা অনারের জন্য খুব ভালো হয়েছে।”
১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের এই ফোনটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৪৬,৯৯৯ টাকা। ৪ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত স্মার্টফোনটি অগ্রিম বুকিং দেয়া যাবে। এর মাধ্যমে আগ্রহী ক্রেতারা অনারের এক্স সিরিজের সর্বশেষ স্মার্টফোনটি সবার আগে ব্যবহারের সুযোগ পাবেন।
ডেস্ক রিপোর্ট: দেশের কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য অর্থায়ন সহজতর করতে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে ‘ক্লাস্টার ফাইন্যান্সিং স্কিম’ এবং ‘এফএসএফডিএমএসএমই’ স্কিমে অংশ নিতে বাংলাদেশ ...
ডেস্ক রিপোর্ট: দেশের জুতার বাজারের শীর্ষস্থানীয় দেশি কোম্পানি এপেক্স ফুটওয়্যার লিমিটেড আনুষ্ঠানিকভাবে তাদের ‘বাই অনলাইন, পিক-আপ ইন স্টোর’ (বপিস) ও ‘এক্সপ্রেস ডেলিভারি’ নামে সম্পূর্ণ নতুন সেবা চালু কর ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার, ২০ মে ২০২৬ সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি জানায়, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের ...
ডেস্ক রিপোর্ট: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো তাদের নতুন স্মার্টফোন অপো এ৬সি-এর জন্য দেশজুড়ে দুর্দান্ত ঈদ ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে। যেখানে প্রতিদিন মাত্র ৬৮ টাকার সহজ কিস্তিতে ক্রেতারা ...
সব মন্তব্য
No Comments