ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) রাজশাহী জেলা ছাত্র কল্যাণ সমিতির আয়োজনে নবীন বরণ ও প্রবীণ বিদায়-২০২২ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ১১টার ক্যাম্পাসস্থ শেখপাড়া বাজারের একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমিতির সভাপতি রিজওয়ান আল হাসিব তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ও আইসিটি বিভাগের অধ্যাপক ড. আশেক রায়হান মাহমুদ।
সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক আকিল আখতাব রেজোয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মির্জা আল-তাহলীল লিখন, সাবেক সভাপতি খন্দকার খাদিজা ইয়াসমিন ইতি, সাবেক সহ-সভাপতি অনি আতিকুর রহমান, এসএম রাকিবুল হাসান, শামীম উদ্দীন প্রমুখ।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। প্রবীণ সদস্যদের বিদায়ী সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আশেক রায়হান মাহমুদ বলেন, তোমরা সকলেই একটি সুন্দর স্বপ্ন নিয়ে এতদূর পড়তে এসেছো। সেই স্বপ্নকে সামনে রেখেই নিজেদের লেখাপড়া ও অন্যান্য কার্যক্রম পরিচালিত করবে। ভালো ছাত্র হওয়ার পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে। মনে রাখবে, তোমাদের সফলতা; রাজশাহী জেলা তথা দেশের সফলতা। করোনা মহামারীর কারণে দীর্ঘদিন কোনো প্রোগ্রাম হয়নি। নতুন কমিটির মাধ্যমে এমন চমৎকার আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং তোমাদের সকলের সফলতা কামনা করি।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন আসসাকুর সিয়াম, আলফি, আজিজুর, রাফি, গালিব, শাফী, ওয়ালীউল্লাহ, আল-আমিনসহ প্রায় শতাধিক সদস্য।
উল্লেখ্য, অনুষ্ঠান শেষে ক্যাম্পাস পার্শ্ববর্তী ত্রিবেণী ইউনিয়নের মদনডাঙ্গায় অবস্থিত পদমদি প্রতিবন্ধী এতিমখানায় খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলাকল্যানের সদস্যরা।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments