মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ: গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজে একাদশ শ্রেণির পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন সাদিয়া আরবী এবং ৩য় হয়েছেন নূরজাহান শেখ। তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন গোপালগঞ্জ সদরে অবস্থিত গ্লোবাল এডুকেশন সেন্টারের পরিচালকবৃন্দ।
রোববার (১৬ এপ্রিল) গ্লোবাল এডুকেশন সেন্টারের অফিস কক্ষে তাদেরকে এ শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন হাজী লাল মিয়া সিটি কলেজের সহকারী অধ্যাপক ড. প্রণয় কুমার বালা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্ট ও ইনফরমেশন সিস্টেমস বিভাগের সাবেক শিক্ষার্থী মো: সানিয়াৎ শেখ সহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীবৃন্দ।
এবিষয়ে গ্লোবাল এডুকেশন সেন্টারের পরিচালক জনাব মো: জাহাঙ্গীর কবির টিপু বলেন, আমি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে চাকরি জীবনের শেষে শিক্ষা বিস্তারে কাজ করছি। আমার প্রতিষ্ঠানের স্নেহাস্পদ ছাত্র-ছাত্রীদের জিপিএ ৫ অর্জন সহ আধুনিক শিক্ষায় শিক্ষিত করার আপ্রাণ চেষ্টা করছি। এসময় তিনি সমাজের সর্বস্তরের মানুষ সহ সচেতন অভিভাবকদের সহায়তাও কামনা করেছেন।
উল্লেখ্য, সরকারি বঙ্গবন্ধু কলেজে একাদশ শ্রেণির ক্লাস টেস্ট পরীক্ষায় মেধা তালিকায় প্রথম হন মানবিক বিভাগের শিক্ষার্থী সাদিয়া এবং তৃতীয় স্থান অধিকার করেছেন বাণিজ্য বিভাগের ছাত্রী নূরজাহান শেখ। তারা উভয় গ্লোবাল এডুকেশন সেন্টারের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজধানীর মাতুয়াইলের একটি গ্যারেজে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যাতায়াতে ব্যবহৃত ‘নোঙর’ বাসসহ দুটি বাস পুড়ে গেছে। রোববার (১৮ অক্টোবর) বেলা পৌনে ১ ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
সব মন্তব্য
No Comments