ডেস্ক রিপোর্ট: ইউক্রেনে রাশিয়ার সেনাদের পাশাপাশি যুদ্ধ করছে রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপ। গ্রুপটি ৩০ হাজারের বেশি যোদ্ধা হতাহতের শিকার হয়েছেন। এর মধ্যে বেসামরিক সামরিক কোম্পানি ওয়াগনার গ্রুপের ৯ হাজার যোদ্ধা নিহত হয়েছেন।
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি গতকাল শুক্রবার বলেন, হত বছরের ডিসেম্বরের মাঝামাঝি থেকে এ ৯ হাজার জনের প্রায় অর্ধেক নিহত হন।আর ডিসেম্বরে নিহত সেনাদের প্রায় ৯০ শতাংশ রাশিয়ানকে কারার থেকে নিয়োগ করা হয়েছিল।
জন কিরবি আরও বলেন, দলটি নিজেদের সদস্যসংখ্যা বাড়ানোর জন্য অপরাধীদের ওপর অনেক বেশি নির্ভর করেছে। এটি কমে আশার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। তবে ওয়াগনার নেতা ইয়েভজেনি প্রিগোজিন গত সপ্তাহে দাবি করেন, কারাগার থেকে তাঁরা আর কোন যোদ্ধা নিয়োগ করবেন না। জন কিবরি বলেন, কারাগার থেকে করেই তাদের কোন প্রশিক্ষণ, অস্র, ও সাংগঠনিক কারনে তারা হতাহতের শিকার হচ্ছেন।
ওয়াগনার যোদ্ধারা হতাহত হওয়ার কথা জন কিবরি বললেও ওই গ্রুপের যোদ্ধারা ইউক্রেনের বাখমুত শহর প্রায় দখল করে ফেলেছেন। এ যুদ্ধে তাঁরা অনেকটাই এগিয়ে। শহরটির চারপাশে ঘিরে আছেন ওয়াগনার যোদ্ধারা। আর বাখমুত দখল করা হয়ে গেলে ইউক্রেনের ক্রামতোর্স্ক ও স্লোভিয়ানস্কের মতো বড় শহরগুলোর দিকে অগ্রসর হতে রাশিয়ার সুবিধা হবে।
হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন আগামী সপ্তাহে পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে দেখা করবেন। ইউক্রেনকে সামরিক ও মানবিক সহায়তার জন্য ওয়ারশকে ধণ্যবাদ জানাবেন বাইডেন। বাইডেন এমন এক সময় পূর্ব ইউরোপ সফর করছেন, যখন ইউক্রেনে রাশিয়ার আক্রমণের এক বছর পূর্তি হতে যাচ্ছে।
প্রথম আলো
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন বাহিনী মঙ্গলবার ফের ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মঙ্গলবার ১৬০০ জিএমটি থেকে এই হামলা শুরু হয়।সেন্টকম এক বিবৃতিতে জানিয় ...
আন্তর্জাতিক ডেস্ক: তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১,০০৩ জনে দাঁড়িয়েছে। এখনও ...
আন্তর্জাতিক ডেস্ক: কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থা-এসসিওর ২৬তম শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে চীন, রাশিয়া ও ভারতের শীর্ষ নেতাদের বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ...
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ আট মাস পর যুক্তরাষ্ট্রে আটক থাকা ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করা হয়েছে। গত জানুয়ারিতে তাকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর এই প্রথম তার ছবি ...
সব মন্তব্য
No Comments