মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( কুয়েট) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী শনিবার (৬ আগস্ট)। রুয়েটে ভর্তি পরীক্ষায় অংশ নেবে সাড়ে ৯ হাজার শিক্ষার্থী।
বুধবার সকাল সাড়ে ১০টায় রুয়েটের প্রশাসনিক ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন ড. নজরুল ইসলাম মণ্ডল বলেন, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষের চুয়েট, কুয়েট, রুয়েট সমন্বিত ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবছর রুয়েট কেন্দ্রে ভর্তি পরীক্ষায় রুয়েট কেন্দ্রে অংশ নেবে সর্বমোট ৯ হাজার ৪৯৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
এছাড়া এবারে দুইটি গ্রুপের (ক ও খ) অধীনে ১৪টি বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ‘ক’ গ্রুপে (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) এ মোট ৮ হাজার ৮৭৩ জন এবং ‘খ’ গ্রুপের (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ) অধীনে সকাল ১০টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত ৬২২ জন ভর্তিচ্ছু অংশ নেবে।
তিনি আরও বলেন, ‘ক’ গ্রুপে ৫০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং ‘খ’ গ্রুপে ৫০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা এবং ২০০ নম্বরের মুক্ত হস্ত অংকনসহ মোট ৭০০ নম্বরের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, পরীক্ষায় অংশ নিতে পরীক্ষার্থীকে উচ্চ মাধ্যমিকের মাধ্যমিকের মূল রেজিস্ট্রেশন কার্ড ও ডাউনলোডকৃত সমন্বিত ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের হার্ডকপি অবশ্যই সঙ্গে আনতে হবে।
পরীক্ষাকে কেন্দ্র করে যেকোনো ধরনের জালিয়াতি রোধে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বকলে জানান তিনি। পরীক্ষার হলে অসুদপায় অবলম্বন বা কারো সাথে দুর্ব্যবহার করলে পরীক্ষা বাতিল বলে গণ্য হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পরে পরীক্ষার্থীরা হলে প্রবেশ করতে পারবে না এবং পরীক্ষা শুরু হওয়ার পর ১ ঘন্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত পরীক্ষার কক্ষ ত্যাগ করতে পারবে না।
তিনি বলেন, পরীক্ষা চলাকালে ক্যালকুলেটর (ভর্তি কমিটির অনুমোদিত) ছাড়া মোবাইল ফোন, জ্যামিতি বক্স, স্কেল, সেট স্কয়ার, কম্পাস ও কোন প্রকার ব্যাগ সহ অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখতে পারবে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও সদস্য সচিব অধ্যাপক ড. সেলিম হোসেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments