ডেস্ক রিপোর্ট: বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশকে সাময়িক স্বস্তি দিতে রাশিয়ার পরিশোধিত জ্বালানি পণ্য আমদানির ক্ষেত্রে ৬০ দিনের ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এই ছাড়ের মেয়াদ ১১ এপ্রিল থেকে কার্যকর হয়ে আগামী ৯ জুন পর্যন্ত বহাল থাকবে। মার্কিন পররাষ্ট্র দপ্তর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কর্মকর্তারা বলছেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে এই সিদ্ধান্ত দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় কিছুটা স্বস্তি এনে দিতে পারে।
এর আগে, গত ১২ মার্চ যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ রাশিয়ার জ্বালানি ক্রয়ে ৩০ দিনের একটি ছাড় দিয়েছিল, যার মেয়াদ শেষ হয় ১১ এপ্রিল। তবে সেই সুবিধা কেবল তাদের জন্য প্রযোজ্য ছিল, যারা ঘোষণার আগেই রাশিয়ার তেলবাহী জাহাজ লোড করেছিল এবং সেগুলো সমুদ্রে অবস্থান করছিল।
ফলে আগের সেই ছাড় থেকে বাংলাদেশ কোনো সুবিধা পায়নি, কারণ ওই সময় দেশের উদ্দেশ্যে রাশিয়ার কোনো তেলবাহী জাহাজ যাত্রাপথে ছিল না।
নতুন এই ৬০ দিনের অনুমতি বাংলাদেশের জ্বালানি আমদানি ব্যবস্থায় কিছুটা নমনীয়তা এনে দেবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
স্টাফ রিপোর্টার: পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদের সম্পৃক্ততা বৃদ্ধি, বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রায় সহায়তা দেওয়ার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্ ...
ডেস্ক রিপোর্ট: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে। তরুণদের উদ্ভাবন ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় ...
ডেস্ক রিপোর্ট: নিজেদের কর্মী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের জীবন ও চিকিৎসা বীমা সুবিধা দিতে মেটলাইফ বাংলাদেশের সাথে চুক্তি নবায়ন করেছে ব্র্যাক ব্যাংক। এ নিয়ে টানা তৃতীয়বারের মত প্রতিষ্ঠান দু’ ...
সব মন্তব্য
No Comments