ডেস্ক রিপোর্ট: ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের মাঝে ভরতুকি মূল্যে টিসিবি’র চলমান পণ্যাদি (ভোজ্যতেল, চিনি ও মশুর ডাল) বিক্রয় কার্যক্রমের পাশাপাশি আগামীকাল থেকে দৈনিক ট্রাক প্রতি ৫০০ জনের নিকট সাশ্রয়ী মূল্যে টিসিবি পণ্যাদি বিক্রয় কার্যক্রম শুরু হচ্ছে।
ঢাকা মহানগরীতে ৬০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে আগামীকাল থেকে ১৩ সেপ্টেম্বর’ ২০২৫ পর্যন্ত ৩০ দিন (শুক্রবার ব্যতীত) পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হচ্ছে। এছাড়া, চট্টগ্রাম মহানগরীতে ২৫টি, গাজীপুরে ০৬টি, কুমিল্লায় ০৩টি এবং জেলা পর্যায়ে ঢাকায় ০৮টি, কুমিল্লায় ১২টি, ফরিদপুরে ০৪টি, পটুয়াখালীতে ০৫টি ও বাগেরহাটে ০৫টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে আজ রবিবার থেকে ৩১ আগস্ট’ ২০২৫ পর্যন্ত ১৯ দিন এ কার্যক্রম চলমান থাকবে।
ভোক্তা প্রতি ভোজ্যতেল ২ লিটার ২৩০ টাকা, চিনি ১ কেজি ৮০ টাকা এবং মশুর ডাল ২ কেজি ১৪০ টাকায় বিক্রি করা হবে। যে কোনো ভোক্তা ট্রাক থেকে এ পণ্য ক্রয় করতে পারবেন।
স্টাফ রিপোর্টার: হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সীমিত থাকায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে ফোর্স মেজরের মেয়াদ বাড়িয়েছে কাতারএনার্জি। এর ফলে বাংলাদেশ, পাকিস্তান ও ইতালিসহ ইউরোপীয় ও এশী ...
স্টাফ রিপোর্টার: পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদের সম্পৃক্ততা বৃদ্ধি, বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রায় সহায়তা দেওয়ার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্ ...
ডেস্ক রিপোর্ট: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে। তরুণদের উদ্ভাবন ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় ...
সব মন্তব্য
No Comments