স্টাফ রিপোটার: রাজধানী ঢাকায় ১৯টি স্থানে এবার ঈদুল আযহায় কোরবানির পশুর হাট বসবে । এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ৯টি স্থানে এবং উত্তর সিটিতে ১০টি স্থানে পশুর হাট বসবে। ইতোমধ্যে উভয় সিটি কর্পোরেশন এসব হাটের ইজারাদার ও স্থান সুনির্দিষ্ট করেছে।
দক্ষিণ সিটির অস্থায়ী এসব পশুর হাটের মধ্যে রয়েছে-ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজ সংলগ্ন উন্মুক্ত এলাকা, পোস্তগোলা শশ্মানঘাট সংলগ্ন আশ-পাশের খালি জায়গা, খিলগাঁও মেরাদিয়া বাজার সংলগ্ন আশ-পাশের খালি জায়গা, যাত্রাবাড়ি দনিয়া কলেজ সংলগ্ন আশ-পাশের খালি জায়গা, ধোলাইখাল ট্রাক টার্মিনাল সংলগ্ন উন্মুক্ত এলাকা, লালবাগের রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন আশ-পাশের খালি জায়গা, আমুলিয়া মডেল টাউন এর আশ-পাশের খালি জায়গা। এছাড়া দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজার এর মৈত্রী ক্লাব সংলগ্ন আশ-পাশের খালি জায়গা এবং লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন খালি জায়গা ও কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন বিশ্বরোডের আশ-পাশের খালি জায়গায় হাট বসবে।
অন্যদিকে উত্তর সিটি কর্পোরেশনের ১টি স্থায়ী ও ৯টি অস্থায়ী পশুর হাটগুলোর মধ্যে রয়েছে-বাড্ডা ইষ্টার্ন হাউজিং আফতাব নগরস্থিত ব্লক-ই, এফ, জি, এইচ পর্যন্ত যা সাবেক বাড্ডা ইউনিয়ন পরিষদের অংশের খালি জায়গা, দক্ষিণখানের কাওলা শিয়াল ডাঙ্গা সংলগ্ন খালি জায়গা, উত্তরা ১৭ নং সেক্টরে বৃন্দাবন থেকে উত্তর দিকে বিজিএমইএ পর্যন্ত খালি জায়গা, ভাটারা (সাইদ নগর) পশুর হাট, মোহাম্মদপুর বছিলা এলাকায় ৪০ ফুট সড়ক সংলগ্ন রাজধানী হাউজিং ও বছিলা গার্ডেন সিটির খালি জায়গা, মিরপুর গাবতলী গবাদি পশুর হাট (স্থায়ী হাট), মিরপুরের ৬ নাম্বার ওয়ার্ডের ৬ নাম্বার সেকশন (ইষ্টার্ন হাউজিং) এর খালি জায়গা, ৪৪ নাম্বার ওয়ার্ডের অন্তর্গত কাঁচকুড়া বেপারীপাড়ার রহমান নগর আবাসিক প্রকল্পের খালি জায়গা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠের খালি জায়গা এবং খিলক্ষেত খাঁপাড়া উত্তর পার্শ্বে জামালপুর প্রপার্টিজ এর খালি জায়গায় হাট বসবে।
ডেস্ক রিপোর্ট: স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, বাংলাদেশি টেক স্টার্টআপ ও ফাস্টেস্ট-গ্রোয়িং ই-কমার্স প্ল্যাটফর্ম কার্টআপের সাথে অংশীদারিত্ব করেছে। বাংলাদেশে অনলাইন সেল ও ডিস্ট্রিবিউশন আরও শক্তিশালী করা ...
পঞ্চগড় প্রতিনিধি: দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে ৯ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় দুই দেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভ ...
স্টাফ রিপোর্টার: দুই মন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর পূর্বঘোষিত ধর্মঘট প্রত্যাহার করেছে এলপিজি অপারেটরদের সংগঠন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধর্মঘট প্রত্যাহারের ঘো ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে। আজ ১৩ অক্টোবর, ২০২৬ সোমবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হবে।বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসি ...
সব মন্তব্য
No Comments