জেনেভায় 'সংশোধিত শান্তি প্রস্তাব' নিয়ে দুই পক্ষের ঐকত্য
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে জেনেভায় অনুষ্ঠিত শান্তি আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন। দুই দেশের আলোচকেরা জানান, সংশোধিত শান্তি প্রস্তাব নিয়ে যৌথভাবে কাজ করতে তারা সম্মত হয়েছেন। দ্রুত একটি শান্তি চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে আগামী দিনগুলোতেও আলোচনা অব্যৌাহত থাকবে।
রবিবার প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রস্তাবনায় অনুষ্ঠিত সর্বশেষ বৈঠকটি ছিল 'চূড়ান্তভাবে ফলপ্রসূ'। আলোচনায় উভয় পক্ষই খসড়া প্রস্তাবেোর বেশ কয়েকটি ধারা সংশোধন এবং নতুন কিছু বিষয় যুক্ত করতে একমত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, আপডেট করা এই প্রস্তাব এখন দুই দেশের 'জাতীয় স্বার্থকে প্রতিফলিত করছে'।
উল্লেখ্য, যুদ্ধবিরতি, নিরাপত্তা নাশ্চয়তা এবং সীমান্ত নিয়ন্ত্রণ-এ তিনিটি বিষয়ই আলোচনায় প্রধান হয়ে উঠেছে। যদিও ভূখন্ড সংক্রান্ত কিছু জটিল বিষয় এখনও পুরোপুরি নিষ্পত্তি হয়নি, তারপরও যুক্তরাষ্ট্র ও ইউক্রেন আশাবাদ ব্যক্ত করেছে যে শিগগিরই একটি বাস্তবসম্মত সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে।
এদিকে, শান্তি আলোচনার মধ্যেই রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ খারকিভে ড্রোন হামলায় কয়েকজন নিহত হওয়ার ঘটনাকে সামনে রেখে ইউক্রেন জানায়-যুদ্ধ চালু রেখেই তারা কূটনৈতিক প্রচেষ্টা এগিয়ে নিচ্ছে।
আলোচকদের ম তে, সংশোধিত প্রস্তাব চূড়ান্ত খসড়ার দিকে এগিয়ে যাওয়ার একটি 'স্পষ্ট পথ' তৈরী করেছে।
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন বাহিনী মঙ্গলবার ফের ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মঙ্গলবার ১৬০০ জিএমটি থেকে এই হামলা শুরু হয়।সেন্টকম এক বিবৃতিতে জানিয় ...
আন্তর্জাতিক ডেস্ক: তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১,০০৩ জনে দাঁড়িয়েছে। এখনও ...
আন্তর্জাতিক ডেস্ক: কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থা-এসসিওর ২৬তম শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে চীন, রাশিয়া ও ভারতের শীর্ষ নেতাদের বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ...
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ আট মাস পর যুক্তরাষ্ট্রে আটক থাকা ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করা হয়েছে। গত জানুয়ারিতে তাকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর এই প্রথম তার ছবি ...
সব মন্তব্য
No Comments