মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহী কলেজিয়েট স্কুলে ধূমপান,মারামারি, গালিগালাজ এবং অশালীন আচরণের জন্য ছয় ছাত্রকে শ্রেণি কার্যক্রম থেকে ৩ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। বুধবার (১০ আগস্ট) স্কুলের প্রধান শিক্ষক ড. নূরজাহান বেগম এক নোটিশের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান।
স্কুল সূত্রে জানা গেছে, শাস্তি পাওয়া ছয় ছাত্রের মধ্যে ৩ জন চতুর্থ শ্রেণির,পঞ্চম শ্রেণির একজন,একজন সপ্তম শ্রেণির এবং নবম শ্রেণিতে একজন পড়াশোনা করেন। নবম ও সপ্তম শ্রেণির দুই ছাত্র বুধবার টিফিনের সময় শৌচাগারে গিয়ে ধূমপান করছিলো।
পঞ্চম শ্রেণির ছাত্রের বিরুদ্ধে অভিযোগ, সে খারাপ উদ্দেশ্যে আরেক ছাত্রকে শৌচাগারে নিয়ে যাচ্ছিল। বুধবার টিফিনের সময় এক শিক্ষক ডাকছে বলে ভুক্তভোগীকে নিয়ে যায়। এছাড়াও চতুর্থ শ্রেণির তিন ছাত্র মিলে আরেক ছাত্রকে মারপিট করেন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। বুধবার টিফিনের সময় এ ঘটনা ঘটে।
স্কুলের প্রধান শিক্ষক ড. নূরজাহান বেগম বলেন, স্কুলে কোন শিক্ষার্থীকে মারধর করে শাসনের সুযোগ নেই। সব সময় তাদের বুঝিয়ে সংশোধন করা হয়। কিন্তু এই ছয় ছাত্র এতটাই অন্যায় করেছে যে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। মারধর করা তিন ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ভুক্তভোগী ছাত্রের অভিভাবকই আইনের আশ্রয় নিতে চাচ্ছিলেন। ধূমপান করা দু’জন এবং অন্য আরেকজনের অপরাধও গুরুতর ছিলো।
প্রধান শিক্ষক বলেন, প্রতিদিনই ৭-৮টি মারামারির ঘটনা ঘটে। সবাইকে সতর্ক করার জন্য স্কুলের শৃঙ্খলা কমিটি ছয়জনের বিরুদ্ধে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২৭ নভেম্বর পর্যন্ত ক্লাসে অংশ নিতে পারবেন না। তবে পরীক্ষা দিতে পারবেন তারা।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান ড. আব্দুল্লাহ-আল-মামুনকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ ...
ডেস্ক রিপোর্ট: নতুন স্কুলব্যাগ আর শিক্ষা উপকরণ হাতে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে চট্টগ্রামের লালখান বাজারের রেলওয়ে এমপ্লয়িজ গার্লস’ হাই স্কুলের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা নতুন স্কুল ব্যাগ ও শিক্ষা উ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের টেকসই স্থাপত্য নিয়ে ‘সাসটেইনেবল আর্কিটেকচার প্র্যাকটিস’ শীর্ষক গবেষণাধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ কাউন্সিল ও বেঙ্গল ইনস্টিটিউট ফর আর্কিটেকচার, ল্যান্ডস্কেপস অ্যান্ড স ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের লম্বা ছুটি শুরুর আগের দিন আগামীকাল শনিবার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এক অফিস আদেশে এই সি ...
সব মন্তব্য
No Comments