ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেন (ক্যাপ) এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নং কক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় কেক কাটার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী মুমতাহিনা রিনি।
এসময় কুষ্টিয়া জোনের সভাপতি মোছা: রাবেয়া খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো: শাহজাহান আলী, এসময় আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া জোনের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ ও ক্যাপের ইবি শাখার শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় অধ্যাপক ড. শাহজাহান আলী বলেন, এই যে পথশিশু নিয়ে ব্যতিক্রমী উদ্যোগে অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে সক্ষম হয়েছে অনেক বাঁধা বিপত্তি কাটিয়ে। অসচেতন মায়ের কাছে গিয়ে সচেতন করার মাধ্যমে অনেকাংশ প্রতিকার পাওয়া সম্ভব, সেই কাজটা করে যাচ্ছে ক্যাপ।
কুষ্টিয়া জোনের সভাপতি মোছাঃ রাবেয়া খাতুন বলেন, আমাদের মায়েরা একটু অসচেতনতার কারণে এই ক্যান্সার থেকে রেহাই পাচ্ছে না। তাছাড়া লজ্জার কারণে কাউকে শেয়ার করে না। আমরা তাদের দোরগোড়ায় গিয়ে স্তন ক্যান্সারের সচেতনতা বৃদ্ধি করে থাকি।
উল্লেখ্য, “যদি ক্ষতির কারণ লজ্জা হয় তাহলে আর লজ্জা নয়” এই স্লোগানকে সামনে রেখে ২০১৫ সালের ১৪ নভেম্বর কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা হয় ক্যান্সার এ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইম্যান (ক্যাপ)। মূলত ক্যাপ মহিলাদের স্তন ও জরায়ু ক্যান্সার নিয়ে সচেতনতামূলক কাজ করে থাকে। হাটি হাটি পা পা করে আজ ক্যাপের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী। শুরুতে শুধু কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হলেও ক্যাপ আজ ছড়িয়ে পড়েছে দেশব্যাপী।
স্টাফ রিপোর্টার: প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে কারিকুলাম, শিক্ষক, মনিটরিং, অবকাঠামো ও প্রযুক্তি - এই পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে জানি ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজধানীর মাতুয়াইলের একটি গ্যারেজে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যাতায়াতে ব্যবহৃত ‘নোঙর’ বাসসহ দুটি বাস পুড়ে গেছে। রোববার (১৮ অক্টোবর) বেলা পৌনে ১ ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
সব মন্তব্য
No Comments