বিশেষ প্রতিনিধি: নারী উদ্যোক্তাদের জনপ্রিয় সংগঠন 'নক্ষত্র' এর আয়োজনে ফাল্গুন উৎসব ও উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হবে ২০২৩ সালের ৬-৭ ফেব্রুয়ারি। সেরা উদ্যোক্তা তথা ও নারী নক্ষত্রের খোঁজে দুইদিনব্যাপী এই মেলা ঢাকার ধানমন্ডিস্থ কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। সবার জন্য উন্মুক্ত এই উৎসব ও মেলায় তারকা আলাপ, উদ্যোক্তা প্রশিক্ষণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেহেদী উৎসব, চুড়ি উৎসব, ফ্যাশান শো, রাফেল ড্র, কুইজ পর্বসহ বিভিন্ন আয়োজন থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।
জানতে চাইলে নক্ষত্র নারী সংগঠনের সভাপতি শাহনাজ ইসলাম জানান, 'সারাদেশের উদ্যোক্তাদের নিয়ে ২ (দুই) ব্যাপী এই উৎসবে তাদের পণ্য প্রদর্শনী করা হবে। মেলায় সর্বমোট ৪৮ টি স্টল থাকবে। এখানে যারা অংশ নিতে চান তারা লিখিত আকারে তাঁদের গল্প শেয়ার করতে হবে। তাঁদের গল্প ও পণ্য প্রদর্শনীর ভিত্তিতে সেরা ১০ জনকে বাছাই করা হবে। তারপর বিচারকগণ ৩ ক্যাটাগরিতে ৩ জন নক্ষত্র নারী নির্বাচন করে তাদের নগদ অর্থসহ পুরস্কৃত করা হবে। ৩ জনকেই ক্রাউন পরানো হবে এবং ক্রেস্ট ও গিফট হ্যাম্পার দেওয়া হবে। সেরা প্রথম ১০ জনের জন্যও থাকবে আকর্ষনীয় পুরস্কার। এছাড়াও অংশগ্রহণকারী সকল স্টলহোল্ডারদেরকেই ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হবে।'
পুরস্কারের বিষয়ে জানতে চাইলে আয়োজকরা জানান, 'সেরা উদ্যোক্তাদের ৩ জনকে নগদ ১৫ হাজার টাকা করে প্রদান করা হবে। এছাড়াও বিচারকের রায়ে সেরা ১০ জনকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। এখানে বিচারক হিসেবে থাকবেন দেশের জনপ্রিয় অভিনেত্রী ও নারী উদ্যাক্তা।'
উল্লেখ্য, মেলা উপলক্ষে ইতিমধ্যে স্টল বুকিং শুরু হয়েছে। সারাদেশের যে কোন যে কোন নারী ও পুরুষ উদ্যোক্তা অনলাইনের মাধ্যমে স্টল বুকিং দিয়ে এ মেলায় অংশ নিতে পারবেন। স্টল বুকিং এর বিষয়ে জানার জন্য Shahnaz Islam এর অফিসিয়াল ফেসবুক পেইজ অথবা নক্ষত্র নারী সংগঠনের ফেসবুক পেজ অথবা (01310544138) এই নাম্বারে যোগাযোগ করা যেতে পারে৷
স্টাফ রিপোর্টার: হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সীমিত থাকায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে ফোর্স মেজরের মেয়াদ বাড়িয়েছে কাতারএনার্জি। এর ফলে বাংলাদেশ, পাকিস্তান ও ইতালিসহ ইউরোপীয় ও এশী ...
স্টাফ রিপোর্টার: পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদের সম্পৃক্ততা বৃদ্ধি, বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রায় সহায়তা দেওয়ার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্ ...
ডেস্ক রিপোর্ট: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে। তরুণদের উদ্ভাবন ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় ...
সব মন্তব্য
No Comments