আন্তর্জাতিক ডেস্ক: হিমালয় অঞ্চলের ভারতীয় কেন্দ্রশাসিত এলাকা লাদাখে সহিংস বিক্ষোভে ৪ জন নিহত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) ব্যাপক বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিক্ষোভকারীরা বিজেপির অফিসে আগুন লাগিয়েছে। পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এত অন্তত ৪ জন নিহত হয়। এবং অর্ধশতাধীক মানুষ আহত হয়।
দীর্ঘদিন থেকে লাদাখকে স্বায়ত্বশাসনের দাবি তুলে আসছিল। দাবি কেন্দ্রীয় সরকার গুরুত্ব না দেওয়ায় আন্দোলণে রূপ নেয়।
দাবি নিয়ে কয়েকদিন ধরে অনশন কর্মসূচি চললে উত্তেজনা বাড়তে থাকে। এক পর্যায় তরুণরা সহিংস আন্দোলনে নেমে পড়লে পরিস্থিতি দ্রুত অবনতি ঘটে।
পুলিশ বলেছে, আন্দোলনকারীরা উত্তেজিত হয়ে সরকারী কাজ দপ্তরে হামলা চালায়। এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে। নিরাপত্তবাহিনীরও ৩০-৫০ জন আহত হওয়ার কথা জানিয়েছে সরকারী সূত্র।
পরিস্থিতি অবনতি ঘটলে নিরাপত্তা বাহিনী কার্ফিউ জারি করেছে। এক সাথে পাঁচজনের বেশী জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে।
৫০ জনের বেশী বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় উত্তরাঞ্চলে দুর্গাপূজার একটি প্যান্ডেলে পদদলিত হয়ে ১৭ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন নারী, ৩ জন পুরুষ এবং একজন শিশু রয়েছে। সংবাদমাধ ...
আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে এক মাস আগে ফ্রান্সে শুরু হওয়া ছাত্র আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। আন্দোলনে সংশ্লিষ্টতার অভিযোগে গত এক মাসে শুধু রাজধানী প্যারিস অঞ্চল থেকেই রেকর্ড ১ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিকেল ৩টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।আন্তর্জাতিক সং ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে একটি বেসরকারি বিদ্যালয়ের ছাদ ধসে অন্তত ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্রেণিকক্ষে পাঠদান চলার সময় এ মর্ ...
সব মন্তব্য
No Comments