আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজা ভূখন্ডে ইসরায়েলী হামলায় আরও ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ২ জন শিশু রয়েছে। রবিবার ( ২১ সেপ্টেম্বর ) ভারতের সংবাদ মাধ্যম গণশক্তি এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছেন।
প্রতিবেদনে জানান, ইসরাইলি বাহিনী পশ্চিম গাজার ভেতরে গোলাবষর্ণ করছে। শহরটি দখল ও প্রায় এক মিলিয়ন এক মিলিয়ন মানুষকে উৎখাতে অভিযান চালাচ্ছে। গাজা সিটিতেই প্রায় ৪ লক্ষ বাসিন্দা শহর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন।
সংবাদমাধ্যম বলেছেন, গাজা সিটির সাবরা এলাকায় প্রবেশ করেছে। এআগে এসব অঞ্চলে একদল বাসিন্দাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে।
সাম্প্রতিক সপ্তাহগুলিতে, খাদ্য সহায়তা গ্রহণের চেষ্টা করা ফিলিস্তিনিদের উপর আক্রমণ বেড়েছে। যার ফলে মানুষের মৃত্যু সংখ্যা বাড়ছে।
যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই ২১ আগষ্ট বৃহস্পতিবার ফিলিস্তিনের ভূখন্ড গাজা সিটি দখলে নিতে অভিযান শুরু করেছে ইসরাইল। দখলের প্রথম ধাপের অংশ হিসেবে ওই দিন মধ্যে গাজার জেইতুন ও জাবালিয়ায় অভিযান চালিয়েছে। এখন আরও ভেতরে ঢুকে অভিযান পরিচালনা করছে।
দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি ২০২৫ গাজায় যুদ্ধ বিরতিতে সম্মত হয় ইসরায়েল্ তারপর প্রায় দুই মাস গাজায় কমবেশী শান্তি বজায় ছিল। কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাস ২০২৫ এর তৃতীয় সপ্তাহ থেকে গাজায় ফের হামলা শুরু করে ইসরায়েল।
ইসরায়েলের এই হামলা চলতি বছরের জানুয়ারিতে (২০২৫) কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙ্গে দিয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় উত্তরাঞ্চলে দুর্গাপূজার একটি প্যান্ডেলে পদদলিত হয়ে ১৭ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন নারী, ৩ জন পুরুষ এবং একজন শিশু রয়েছে। সংবাদমাধ ...
আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে এক মাস আগে ফ্রান্সে শুরু হওয়া ছাত্র আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। আন্দোলনে সংশ্লিষ্টতার অভিযোগে গত এক মাসে শুধু রাজধানী প্যারিস অঞ্চল থেকেই রেকর্ড ১ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিকেল ৩টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।আন্তর্জাতিক সং ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে একটি বেসরকারি বিদ্যালয়ের ছাদ ধসে অন্তত ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্রেণিকক্ষে পাঠদান চলার সময় এ মর্ ...
সব মন্তব্য
No Comments