জাবি সংবাদদাতা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদ ছাত্র ইউনিয়নের চলমান কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা এ বছরের অক্টোবরের শেষে। তবে নিজেকে আবারও সভাপতি পদে রাখতে তড়িঘড়ি করে নতুন কমিটি দেওয়ার গুঞ্জন উঠেছে চলমান কমিটির সভাপতি রাকিবুল হক রনির বিরুদ্ধে।
বিশ্বস্ত সূত্র জানিয়েছে, জাবি সংসদ ছাত্র ইউনিয়নের কমিটিতে স্নাতকোত্তর পরীক্ষা দেওয়ার পর সভাপতি পদে থাকার নজির নেই। সেই ধারাবাহিকতা রক্ষা করতে রাকিবুল হক রনি দ্বিতীয় মেয়াদে সভাপতি পদ আকড়ে থাকতে নতুন কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন কমিটি দিতে তৎপর। কেননা আগামী ডিসেম্বর বা জানুয়ারি মাসে তার স্নাতকোত্তর পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সংগঠনটির একাধিক কর্মী জানান, বর্তমান সভাপতি আবারও সভাপতি পদে থাকতে নতুন কমিটি দিতে তোড়জোর শুরু করে করেছেন। এমনকি তার এ কাজে সম্ভাব্য বিদ্রোহী কর্মীদের উচু পদ দেওয়ারও প্রলোভন দেখানো হচ্ছে।
তারা আরও জানিয়েছেন, ব্যক্তিস্বার্থে সংগঠনটির সভাপতি নানা ইস্যূতে ক্যাম্পাসে আন্দোলন সৃষ্টি করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তার সাথে ‘লিয়াজো’ করতে মরিয়া হয়ে উঠেছে। এমনকি গুরুত্বপূর্ণ বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও তিনি চলমান কমিটির সদস্যদের মতামতকে তোয়াক্কা করছেন না।
আগাম কমিটি গঠনের ব্যাপারে রাকিবুল হক রনি বলেন, ’আমাদের গঠনতন্ত্র অনুযায়ী কারোর মাস্টার্স পরীক্ষা শেষ হলেও আরো এক বছর সংগঠনে থাকা যায়। নিলয়ের (সাধারণ সম্পাদক) তো মাস্টার্স পরীক্ষা হয়ে গেছে সে কারণেই ভাবছি কমিটি এক মাস আগেই করা যায় কিনা। তবুও সেটা ভাবনা। আমারও ফাইনাল পরীক্ষা আগস্টের ১৭ তারিখ থেকে। কাজেই পারব কিনা জানি না।’
পুনরায় সভাপতি হতে চান এমন অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ’জানি না ভাই, এগুলা কোনো কথা না। এগুলো কমিটি হলেই বুঝতে পারবেন। এগুলো কোনো সঠিক তথ্য না। দ্বিতীয় বার কমিটিতে থাকার কোনো ইচ্ছা নাই।’
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজধানীর মাতুয়াইলের একটি গ্যারেজে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যাতায়াতে ব্যবহৃত ‘নোঙর’ বাসসহ দুটি বাস পুড়ে গেছে। রোববার (১৮ অক্টোবর) বেলা পৌনে ১ ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
সব মন্তব্য
No Comments