ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি প্রশমন দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাণীতে বলেছেন, ২০২৩ সালে, পৃথিবীর তাপমাত্রা আগের সব রেকর্ড ভেঙে ফেলেছে। এবছর বিশ্বে রেকর্ড পরিমান খরা, অগ্নিকাণ্ড ও বন্যার ঘটনা ঘটেছে। এসব দুর্যোগের কারণে সৃষ্ট পরিস্থিতি আরও জটিল হচ্ছে দারিদ্র্য ও অসমতার কারণে।
দরিদ্র আর প্রান্তিক মানুষেরাই প্রায়শ চরমভাবাপন্ন আবহাওয়ার সবচেয়ে ঝুঁকিতে থাকে। তাদের অনেকের বসবাস বন্যা ও খরাপ্রবণ এলাকায়। প্রাকৃতিক দুর্যোগের কারণে যে ক্ষয়ক্ষতি হয়, তা এড়াতে এবং এসব ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতিও রয়েছে তাদের। ফলে তারা নির্বিচারে আক্রান্ত হয়, আরও দরিদ্র হওয়ার ঝুঁকিতে থাকে।
এবারের আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি প্রশমন দিবসের প্রতিপাদ্য হলো স্থিতিশীল ভবিষ্যতের জন্য অসমতার বিরুদ্ধে লড়াই।
সব দেশেরই উচিত প্যারিস চুক্তি বাস্তবায়নের মাধ্যমে, দারিদ্র্য ও দুর্যোগের চক্র ভাঙা, টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের চেষ্টা চালিয়ে যাওয়া এবং দুর্যোগ ঝুঁকি প্রশমনে সেন্দাই ফ্রেমওয়ার্ক বাস্তবায়ন করা।
এ বছর অনুষ্ঠিত কপ–২৮ সম্মেলনে যে ক্ষয়ক্ষতি তহবিল গঠন করা হয়েছে, তা কার্যকরের মাধ্যমে আমাদের অবশ্যই বৈশ্বিক পর্যায়ে অসমতা দূরীকরণের চেষ্টা করতে হবে। পাশাপাশি ২০২৭ সালের মধ্যে, বিশ্বের সব মানুষকে আগাম সতর্কীকরণ ব্যবস্থার আওতায় আনার বিষয়টিও নিশ্চিত করতে হবে।
এবারের এই আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি প্রশমন দিবসে আসুন আমরা পুনরুদ্ধার ও অভিঘাত সহনশীল এবং সর্বত্র সবার জন্য নিরাপদ ও ন্যায্য ভবিষ্যৎ গঠনে আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করি।
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান অঞ্চলে নজরদারি চালানোর সময় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই ক্রু নিহত হয়েছেন। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল ত ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় উত্তরাঞ্চলে দুর্গাপূজার একটি প্যান্ডেলে পদদলিত হয়ে ১৭ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন নারী, ৩ জন পুরুষ এবং একজন শিশু রয়েছে। সংবাদমাধ ...
আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে এক মাস আগে ফ্রান্সে শুরু হওয়া ছাত্র আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। আন্দোলনে সংশ্লিষ্টতার অভিযোগে গত এক মাসে শুধু রাজধানী প্যারিস অঞ্চল থেকেই রেকর্ড ১ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিকেল ৩টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।আন্তর্জাতিক সং ...
সব মন্তব্য
No Comments