আন্তর্জাতিক ডেস্ক: জাপানে দেশটির দক্ষিণ-পশ্চিম উপকূলে বুধবার রাতে ডুবে যাওয়া একটি মালবাহী জাহাজ থেকে চার ক্রু সদস্যকে উদ্ধার করেছে। তবে এ ঘটনায় এখনো নিখোঁজ ১৮ জনকে উদ্ধারে অনুসন্ধান চালানো হচ্ছে জানিয়েছে কোস্টগার্ড । খবর এএফপি’র।
কোস্টগার্ডের একজন নারী মুখপাত্র এএফপি’কে বলেছেন, ‘স্থানীয় সময় সকাল ৭টা ১৭ মিনিটে চীনের চার নাগরিককে উদ্ধার করা হলেও আমরা অবশিষ্ট ১৮ জনকে উদ্ধারে অভিযান চালাচ্ছি।’
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরো বলেন, এ উদ্ধার কাজে সহায়তা করতে ‘একটি বিমান ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে এবং দ’ুটি জাহাজ পথে রয়েছে।’
কোস্টগার্ড জানায়, মঙ্গলবার স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটের দিকে জাহাজটি থেকে সাহায্যের আবেদন জানানো হয়।
জাহাজটি যেখানে অবস্থান করছে সেখানো পৌঁছানো অনেকটা কঠিন ছিল। এটি বর্তমানে একেবারে দক্ষিণ-পশ্চিম জাপানের প্রত্যন্ত এবং জনবসতিহীন ডাঞ্জো দ্বীপপুঞ্জের প্রায় ১১০ কিলোমিটার পশ্চিমে অবস্থান করছে।
কোস্টগার্ড জানিয়েছে জাহাজটিতে ১৪ জন চীনা এবং ৮ জন মিয়ানমারের নাগরিক রয়েছে ।
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন বাহিনী মঙ্গলবার ফের ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মঙ্গলবার ১৬০০ জিএমটি থেকে এই হামলা শুরু হয়।সেন্টকম এক বিবৃতিতে জানিয় ...
আন্তর্জাতিক ডেস্ক: তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১,০০৩ জনে দাঁড়িয়েছে। এখনও ...
আন্তর্জাতিক ডেস্ক: কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থা-এসসিওর ২৬তম শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে চীন, রাশিয়া ও ভারতের শীর্ষ নেতাদের বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ...
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ আট মাস পর যুক্তরাষ্ট্রে আটক থাকা ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করা হয়েছে। গত জানুয়ারিতে তাকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর এই প্রথম তার ছবি ...
সব মন্তব্য
No Comments