বিশ্ববিদ্যালয় প্রতিনিধি; বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি) এর উদ্যোগে ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের সহযোগিতায় ২দিন ব্যাপী বাংলাদেশের অন্তর্ভূক্তিমূলক উচ্চশিক্ষার উপর ডাইভার্সএশিয়া প্রকল্পের আন্তর্জাতক সম্মেলন শুরু হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে বুয়েট কাউন্সিল ভবনে উক্ত আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপসস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এম. পি.। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল আলম, বুয়েটের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন ও বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ডাইভার্সএশিয়া প্রকল্পের গবেষক হিসেবে আছেন বুয়েটের আইআইসিটি এর অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম।
প্রধান অতিথি মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এম. পি. বলেন, “সম্মেলনের অন্যতম প্রধান লক্ষ্য হলো উচ্চশিক্ষায় প্রতিবন্ধী শিক্ষার্থীরা যাতে তাদের সমবয়সীদের মতো সমান সুবিধা লাভ করতে পারে এবং ডিজিটাল প্রশিক্ষণ সামগ্রীগুলো ((OERS - Open Educational Res sources এবং MOOCs (Massive Open Online Courses ) সহজে ব্যবহার করতে পারে তা নিশ্চিত করা। এ উদ্দেশ্যে বাংলাদেশ ও ভারতের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সক্ষমতা এবং সংস্থান উন্নত করা যাতে শিক্ষার্থীদের মাঝে বৈচিত্র্যতা অন্তর্ভুক্ত করা, বিশেষ করে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য। ইউনিভার্সাল ডিজাইন ফর লার্নি (UDL) নির্দেশিকা, চেকলিস্ট এবং অনুশীলনসমূহ প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য নিয়োজিত প্রশিক্ষকদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রশিক্ষণ এবং সরঞ্জাম সরবরাহ করা।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার সভাপতির বক্তব্যে বলেন, “ডাইভার্সএশিয়ার সঙ্গে বুয়েটের সম্পর্কের ফলে প্রতিবন্ধী শিক্ষার্থীদের সাথে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যে দূরত্ব তা দূর হবে এবং তারা একসঙ্গে ডিজিটাল মাধ্যমগুলো যেমন ওয়েবসাইট, সফটওয়্যার অ্যাপলিকেশন, ইলেক্ট্রনিক ডকুমেন্টস প্রভৃতি সহজে ব্যবহার করতে পারবে। বাংলাদেশ ও ভারতের উচ্চশিক্ষায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে এই প্রজেক্টে ডাইভার্সএশিয়ার সঙ্গে একসাথে কাজ করতে পেরে আমরা নিজেদের সম্মানিত ও গর্বিত মনে করছি।”
বুয়েটের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন বলেন, “বুয়েট ও ডাইভার্সএশিয়ার মধ্যে এই প্রজেক্টের মাধ্যমে প্রতিবন্ধী শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা গ্রহণের ক্ষেত্রে সাধারণ শিক্ষর্থীদের মতো সমান সুযোগ পাবে। আমি মনে করি আজকের এই উদ্যোগ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রজেক্ট যুক্ত হয়ে আমাদের জাতীয় উন্নয়নে ভূমিকা রাখবে।
চট্টগ্রাম অফিস: রাঙামাটিতে টানা ৫ দিনের ভারী বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলার সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার ৮ জুল ...
ডেস্ক রিপোর্ট: ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)-এর ২০২৬ সালের বার্ষিক সমাবর্তন গতকাল মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর লে মেরিডিয়ান, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তনে মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার (এ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত ইতিহাস বিভাগের ২০তম সেমিস্টার ব্যাচের নবীনবর ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ভাইস ...
সব মন্তব্য
No Comments