বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ২০১৮, ২০১৯, ২০২০ এবং ২০২১ সালের বি.ফার্ম. প্রফেশনাল পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসী অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ১২জন মেধাবী শিক্ষার্থীকে ‘ডিনস্ অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ ২১ মার্চ ২০২৩ মঙ্গলবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন।
ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং এমিরিটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ স্বাগত বক্তব্য দেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দেশের স্বাস্থ্যসেবা খাতের উন্নয়ন এবং ওষুধ শিল্পের বিকাশে কার্যকর ভূমিকা পালনের জন্য মেধাবী শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। তিনি বলেন, দেশের সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা আরও বৃদ্ধি করতে হবে। বৈজ্ঞানিক জ্ঞানের যথাযথ সদ্ব্যবহারের মাধ্যমে প্রযুক্তিগত উদ্ভাবন ও অত্যাধুনিক গবেষণা পরিচালনার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এক্ষেত্রে বিরাজমান বাধা সমূহ দূর করতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের সুযোগকে যথাযথভাবে কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।
ডিনস্ অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- ফারিয়া তাসনিম, মোকাদ্দাস ফ্লোরা অনন্ত, ফয়সাল আবদুল্লাহ ইমন, নাজিফা তাবাচ্ছুম, মো. সাব্বির হোসেন, সায়মন শাহরিয়ার, রাশমিয়া নার্গিস রিদা, কাজী মিলেনুর রহমান প্রত্যয়, আসেফ রাজ, আহাদ চৌধুরী, সাদিয়া তাসনিম মিনা এবং নুসরাত জাহান শাওন। এছাড়া, অনুষ্ঠানে ফার্মেসী অনুষদের কয়েকজন কৃতী শিক্ষার্থীকে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটি স্বর্ণপদক, কথাশিল্পী সরদার জয়েন উদ্দীন পদক এবং বদরুন্নেছা গফুর মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হয়।
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
সব মন্তব্য
No Comments