পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে রফতানি করা হয়েছে ৭৭৭ মেট্রিক টন এস্টারিক্স আলু। মঙ্গলবার (১৩ মে) আলুগুলো রফতানি করে থিংকস টু সাপ্লাই, ফাস্ট ডেলিভারি, সুফলা মাল্টিপ্রোডাক্ট লিমিটেড, স্বাধীন এন্টার প্রাইজ, ক্যারজ এগ্রো, মাইসা কোল্ড স্টোরেজ ও ইসান এগ্রো ফার্ম। আলুগুলো উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে ৩৭ ট্রাকে (প্রতি ট্রাকে ২১ মে. টন) নেপালের কাকরভিটা এলাকায় পাঠানো হয়।
এ নিয়ে এ বন্দর দিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে ১৩ মে পর্যন্ত ১২ হাজার ৬৬৩ মেট্রিক টন আলু নেপালে রফতানি হয়েছে। রাতে বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারিনটিন ইন্সপেক্টর উজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রফতানিকারক প্রতিষ্ঠানগুলো আলুগুলো সংগ্রহ করে বাংলাবান্ধা স্থলবন্দর ইয়ার্ডে প্রবেশ করলে নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরে নেপালে পাঠানোর জন্য ছাড়পত্র দেয়া হয়।
বেনাপোল প্রতিনিধি: রাজস্ব ফাঁকি ও মিথ্যা ঘোষণা ঠেকাতে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল কাস্টমস হাউসে আই আরএম টিমের কঠোর নজরদারি ও শতভাগ পণ্যচালান পরীক্ষা জোরদার করা হয়েছে। সন্দেহজনক চালান শতভাগ প ...
স্টাফ রিপোর্টার: হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সীমিত থাকায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে ফোর্স মেজরের মেয়াদ বাড়িয়েছে কাতারএনার্জি। এর ফলে বাংলাদেশ, পাকিস্তান ও ইতালিসহ ইউরোপীয় ও এশী ...
স্টাফ রিপোর্টার: পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদের সম্পৃক্ততা বৃদ্ধি, বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রায় সহায়তা দেওয়ার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্ ...
ডেস্ক রিপোর্ট: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে। তরুণদের উদ্ভাবন ...
সব মন্তব্য
No Comments